Breaking News
Home / TRENDING / মুকুল রায়ের নির্দেশেই আইপিএস মির্জাকে টাকা দিয়েছিলাম : ম্যাথু

মুকুল রায়ের নির্দেশেই আইপিএস মির্জাকে টাকা দিয়েছিলাম : ম্যাথু

সূর্য সরকার।

মুকুল রায় কোনও টাকা না নিলেও, তাঁর নির্দেশেই আইপিএস এসএমএইচ মির্জাকে টাকা দিয়েছিলাম। সোমবার নবমীর দিন কলকাতায় পৌঁছে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন নারদ মিডিয়ার কর্ণধার ম্যাথু স্যামুয়েল (Matthew Samuel)। শুধুমাত্র মুকুল রায় কিংবা আইপিএস এসএমএইচ মির্জা নন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) বিরুদ্ধেও চাঞ্চল্যকর মন্তব্য করেন ম্যাথু। ম্যাথু বলেন, “তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও আমার কাছ থেকে টাকা নিয়েছেন।” তাই ওনাকেও গ্রেফতার করা উচিত বলে ম্যাথু মনে করেন।‌উল্লেখ্য, নারদ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ফের ম্যাথু স্যামুয়েলকে তলব করেছে সিবিআই। সেই ডাকে সাড়া দিয়েই এদিন ম্যাথু কলকাতা এসেছেন।

উল্লেখ্য, নারদকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে (SMH Mirza)। ১৫ তারিখ পর্যন্ত ধৃত মির্জার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। মিডিয়ায় প্রকাশিত ফুটেজ ছাড়াও ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে স্টিং অপারেশনের আরও কয়েকটি ভিডিয়ো পান গোয়েন্দারা। সেই ফুটেজেই দেখা যায়, মির্জা ফোনে তাঁর মাধ্যমে কারও সঙ্গে ১ কোটি ৭০ লক্ষ টাকা লেনদেনের কথা বলছেন। এই ১ কোটি ৭০ লক্ষ টাকা কে কাকে দিচ্ছিলেন, তারই উত্তর খুঁজছে সিবিআই। মির্জাকে গ্রেফতারের পর বিজেপি নেতা মুকুল রায়ের ফ্ল্যাটে এসে আর্থিক লেনদেনের পুনর্নির্মাণও করেন অফিসাররা। এখন একদিকে মুকুল রায় (Mukul Roy), অন্যদিকে ধৃত প্রাক্তন আইপিএস অফিসার মির্জা, দুয়ের বয়ানই মিলিয়ে দেখছে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *