Breaking News
Home / TRENDING / নেত্রীর পুজোর আলোয় কি ঘনিয়ে এল অন্ধকার? হাসতে হাসতে মমতাকে কড়া কথা শোনালেন অমিত

নেত্রীর পুজোর আলোয় কি ঘনিয়ে এল অন্ধকার? হাসতে হাসতে মমতাকে কড়া কথা শোনালেন অমিত

 দেবক বন্দ্যোপাধ্যায়:

পুজোর দিনগুলো কেমন কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? প্রতিবারের মতো এবারেও নিয়মের তেমন কোনও অদলবদল হয়নি। প্রতিবারের মতো এবারেও উদ্বোধনের কর্তব্য সেরে বোধনের পর থেকে কিছুটা হলেও নিজের সঙ্গে নিজে সময় কাটিয়েছেন মমতা।
তাঁর জীবনে অবকাশ নেই বললেই চলে। রাজনীতি তাঁর রাতদিন সাতদিনের সঙ্গী। আমলা, দলীয় নেতা, অনুগামী, সাংবাদিক — এদের ঘেরাটোপেই দিন কাটে মমতার। পুজোর চারটে দিন তিনি তুলনামূলক কম ব্যস্ত। ক্যবিনেট, রুদ্ধদ্বার, জরুরি বৈঠক, সাংবাদিক সম্মেলনের চেনা চৌহদ্দি ছেড়ে এই চারদিন মমতা আর মমতা, তাঁরা দু’জন! এই দু’জনে অনেক কথা বললেন এই চারদিন ধরে। চির লড়াকু মমতা হয়তো ভাবছেন শেষ লড়াইটা তাঁকে একাই লড়ে ম্যাচ বার করতে হবে। আরও কোনও কৌশল, কোনও গোপন সমঝোতার চেষ্টা, কোনও ‘ডিল?’
তাঁর নিজের সঙ্গে কী কথা বলেছেন মুখ্যমন্ত্রী তা কে আর সঠিক বলতে পারে! তিনি নিজে ছাড়া? রাজনীতির পর্যবেক্ষকরা আন্দাজ করতে পারছেন, কী নিদারুন শেষ চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপিতে ভাঙন ধরাবার সুক্ষ চেষ্টা তিনি করছেন বলে খবর। জনৈক মাধ্যমকে দিয়ে তিনি রাজ্য বিজেপির একটি অংশকে বিপথে চালাতে চাইছেন বা দলে ভাঙন ধরাতে চাইছেন বলে খবর।
নয়াদিল্লিতে এতদিন চেষ্টা চালিয়েও মোদী-অমিতের যে বলয় সেই বলয় ভেঙে ঢুকে নিজের কার্যসিদ্ধি করতে পারেননি মমতা। অন্তত দিল্লির বিজেপি ও তৃণমূল সূত্রের খবর এমনটাই। তাঁর সাম্প্রতিকতম দিল্লি সফরে নাকি হিতের চেয়ে বিপরীত হয়েছে বেশি। অমিত শাহের সঙ্গে বৈঠকে অমিত তাঁকে হাসতে হাসতে শুনিয়েছেন কড়া কথা। অমিত বলেছেন, “আপনি যতই চেষ্টা করুন এবার আপনি আর পারবেন না। যেতে আপনাকে হবেই।” পরে অমিত শাহ নিজেই ঘনিষ্ঠ মহলে বলেছেন যে মমতাকে তিনি এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
শারদ প্রাতে, কিংবা অষ্টমীর রাতে অথবা নবমী নিশির বেদনাঘন সুরে বাংলার অগ্নিকন্যার কানে বেজেছে কি এই অমিত বচন? যেতে আপনাকে হবেই যেতে আপনাকে হবেই যেতে আপনাকে হবেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *