জয় ঘোষ
বিজেপির (BJP) রাজ্য দফতরে বিজয়া দশমী পালন করা হল। বৃহস্পতিবার মুরলী ধর সেন লেনের অফিসে প্রথমেই বিজয়া দশমী উদযাপনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে প্রতীকি মিষ্টি মুখ করান বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ন চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ভাবে তৈরি করা হয় নাড়ু, কমলাভোগ, গজা ও নিমকি। প্রথমপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) প্রতিটি পদ খাওয়ানার পর বিজেপির কর্মী সমর্থকদের বিজয়ার মিষ্টি বিতরণ করা হয়।
বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ন চট্টোপাধ্যায় বলেন ” আজ বিজেপি দফতরে বিজয়া দশমী পালন করা হল। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই এই সম্মেলন পালন করা হল। কারণ বিজেপি বাংলায় ২ থেকে ১৮ টি আসন দখল করেছে। বাংলার মানুষকে সঙ্গে নিয়েই এটা সম্ভব হয়েছে। তাই প্রধানমন্ত্রীকে মিষ্টি মুখের মাধ্যমেই বিজয়া দশমী কর্মসূচি করা হল।” পথচলতি আম জনতাকেও মিষ্টিমুখ করান বিজেপি কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news