নিজস্ব প্রতিবেদন:
মহা-নাটকের মহাপর্ব। মহারাষ্ট্রে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। এছাড়া উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এনসিপির অজিত পওয়ার।
শনিবার মহারাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে বড় চমক সামনে এল। ১৮০ ডিগ্রি ঘুরে বিজেপির সঙ্গে সরকার গড়ে ফেলল এনসিপি। কংগ্রেস ও শিবসেনার মহাজোট থেকে বেরিয়ে এনসিপির এই অবস্থান চমকে দিয়েছে রাজনৈতিক নেতাদের। সূত্রের খবর, তিনটি দলের আলোচনার সমাধান সূত্র না আসায় এনসিপি প্রধান শরদ পওয়ার, দেবেন্দ্র ফডণবীসের নেতৃত্বে বিজেপির সঙ্গে সরকার গড়তে উদ্যোগী হয় এবং উপমুখ্যমন্ত্রী পদে অজিত পওয়ারের নাম মনোনীত করেন।
শুক্রবার কংগ্রেস ও শিবসেনার সঙ্গে আলোচনার পর, শরদ পওয়ার শিবসেনার উদ্ধব ঠাকরের নাম মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেন। এমনকি মন্ত্রিসভার পদ নিয়েও চূড়ান্ত হয়ে যায় তিনটি দলের মধ্যে। কিন্তু তা না হয়ে আজ সকালে বিজেপির নেতৃত্বে মহারাষ্ট্রে সরকার গড়ে এনসিপি। সকাল সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফডণবীস এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপির অজিত পওয়ার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news