নীল রায়।
এ যেন ওস্তাদের মার ভোর রাতে ! সব হিসেব নিকেশ জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শনিবার ভোরে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডনবীস, সঙ্গে উপমুখ্যমন্ত্রী হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Shrad Powor) ভাইপো অজিত পাওয়ার। ২৮ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফলাফল প্রকাশের পর সকলেই ধরে নিয়েছিল মহারাষ্ট্রের মসনদে প্রত্যাবর্তন হচ্ছে শিবসেনা-বিজেপি জোটের। কারণ ৩০ বছরের দুই জোট শরিক মিলে ১৬১টি আসনে জয়ী হয়েছিল ২৮৮টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায়।
এরই মাঝে মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন জারি করেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারী। অবশেষে স্থির হয় কংগ্রেস-এনসিপি ও শিবসেনার জোট সরকার হবে মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রী হবেন শিবসেনার সভাপতি উদ্ভব ঠাকরে। দিল্লি ও মুম্বাইয়ে বৈঠকের পর বৈঠক করে স্থির হয় তিন দলের জোট ফর্মুলা। শনিবার সন্ধ্যায় সরকার গঠনের তিন দলের জোটের চিঠি রাজভবনে যাওয়ার কথা ছিল। শিবসেনার সূত্র অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা ছিল উদ্ভবের।
কিন্তু ফের শাহ-মোদী জুটির ম্যাজিক। আর তাতেই শনিবার সকাল আটটায় রাজভবনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মহারাষ্ট্রে সরকার গঠন করল বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবীস (Debendra Fadnabish)। এদিন সকালে অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হতে রাজনৈতিক মহলের চাউর হয়ে যায় কংগ্রেসের (Congress) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শরদ পাওয়ার। কিন্তু আরও একটি কথা জানা যায় হয় পাওয়ারের সঙ্গে বিদ্রোহ করেছেন ভাইপো অজিত। তাঁর উদ্যোগে বেশকিছু এনসিপি (NCP) বিধায়ক ও নির্দল বিধায়কদের সমর্থনে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে বিজেপি। তবে সরকার গঠন প্রসঙ্গে মারাঠা শরদ পাওয়ার জানিয়েছেন, “আমার অজ্ঞাতে এই ঘটনা ঘটেছে। বিজেপির সঙ্গে সরকার গঠন প্রসঙ্গে আমি অন্ধকারে ছিলাম।” তবে কংগ্রেস সরাসরি জানিয়েছেন, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শরদ পাওয়ার।
এক্ষেত্রে সবথেকে বেশি অপমানিত হয়েছে শিবসেনা। গত কয়েকদিন ধরে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) একাধিক বিবৃতি দিয়ে বিজেপিকে আক্রমণ করেছিলেন। দাবি করেছিলেন বিজেপিকে ছাড়াই সরকার গঠন হবে মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রী হবেন শিবসেনার (Shivsena) কেউ। দেশের রাজনৈতিক মহল শিবসেনার প্রতিক্রিয়া কি হবে সে দিকে তাকিয়ে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news