Breaking News
Home / TRENDING / রাজ্যপালের অনুষ্ঠান ম্লান করতে বিধানসভার সংবিধান দিবসে আমন্ত্রণ একঝাঁক অতিথিদের

রাজ্যপালের অনুষ্ঠান ম্লান করতে বিধানসভার সংবিধান দিবসে আমন্ত্রণ একঝাঁক অতিথিদের

নীল রায়।

রাজ্যপালের সাংবিধানিক দিবসের (Constitutional Day) অনুষ্ঠানকে ম্লান করতে একঝাঁক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর বিধানসভায় সংবিধান দিবস পালিত হবে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রাক্তন স্পিকার মীরা কুমার (Mira Kumar) , পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন (M K Narayan), প্রাক্তন নির্বাচনী আধিকারিক এস. ওয়াই কুরেশি, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। প্রত্যেকেই এই অনুষ্ঠানে আসবেন বলে সম্মতি দিয়েছেন বলেই খবর। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে এই সমস্ত ব্যক্তিত্বদের কাছে আমন্ত্রণ গেলেও। আখেরে নাম ঠিক করে দিয়েছে রাজ্য সরকার।


সূত্রের খবর, সৌজন্যে রক্ষায় আমন্ত্রণ পাঠানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও (Jagdeep Dhankhar)।‌ যদিও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজভবনে সংবিধান দিবসের অনুষ্ঠান রয়েছে। তাই রাজ্যপাল যে বিধানসভার ২৬ ও ২৭ তারিখের অধিবেশনে অংশ নেবেন না, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই দুই দিন সংবিধান দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকেও (Gopal Krishna Gandhi) আমন্ত্রণ পাঠানো হয়েছিল। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, ব্যাঙ্গালোরে ওই সময়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ততার কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন গোপালকৃষ্ণ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *