নীল রায়।
পার্শ্ব শিক্ষকদের (Para Teachers) অনশন ধারণার এক সপ্তাহ পার হয়েছে। তা সত্ত্বেও তাদের দাবি-দাওয়া নিয়ে কোনও হেলদোল নেই সরকার পক্ষের। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বোরাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবতী রাউত মারা যান। একই সঙ্গে বিক্ষোভকারীরা জানিয়েছেন, সন্দেশখালির তাপস বর ব্রেন স্ট্রোক হয়ে এবং মুর্শিদাবাদের আর এক অনশনকারী আব্দুল ওহাব মল্লিক অসুস্থ হয়ে এনআরএসে ভর্তি। এমন সব ঘটনার পরেও পার্শ্ব শিক্ষকদের অনশন নিয়ে সম্পূর্ণ উদাসীন সরকারপক্ষ, এমনটাই অভিযোগ উঠেছে।
এমতাবস্থায় রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra) যেমন কড়া বিবৃতি জারি করে মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন। তেমনি বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেন দ্রুত সমস্যার সমাধান করতে বলেছেন। কিন্তু এ প্রসঙ্গে পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) বলেছেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখের। উনি এখানে না জেলায় মারা গিয়েছেন, তা জানি না। তবে আগেও বলেছি, একসঙ্গে ওঁদের সব দাবি মানতে পারব না।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news