নীল রায়।
বিজেপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের সরকার গঠন করেছেন ভাইপো অজিত পাওয়ার Ajit Powor)। দেবেন্দ্র ফডনবিসকে (Debendra Fadnabish) মুখ্যমন্ত্রী পদ ছেড়ে উপমুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। কিন্তু ভাইপোর এই সিদ্ধান্ত প্রসঙ্গে কিছুই জানেন না বলে টুইট করলেন শরদ পাওয়ার (Sharad Powor)। শনিবার সকালে মহারাষ্ট্র সরকার গঠনের কথা জানাজানি হতেই টুইট করেন এনসিপি প্রধান। তিনি লেখেন, “মহারাষ্ট্র সরকার গঠনে বিজেপিকে সমর্থন করার জন্য অজিত পাওয়ারের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নয়। আমরা রেকর্ডে রেখেছি যে আমরা তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করি না বা সমর্থন করি না।” সূত্রের খবর এনসিপি ভেঙে দিয়েছেন ভাইপো অজিত পাওয়ার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে (Uddhvab Thakrey) জানিয়েছেন শরদ পাওয়ার।

সূত্রের খবর, কংগ্রেসের (Congress) সঙ্গে জোট করে এবারের বিধানসভা নির্বাচনে ৫৪ টি আসনে জয়ী হয়েছিল এনসিপি (NCP)। শিবসেনা-বিজেপি দ্বন্দ্বে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে আসলে নামতে হয় এনসিপি প্রধান শরদ পাওয়ার। কংগ্রেস ও শিবসেনা দু’পক্ষের সঙ্গে আলোচনা করে তিন দলের জোট সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল শুক্রবার রাতেই। কিন্তু শনিবার সকালে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ মারাঠা স্ট্রংম্যানকে প্রথম ধাক্কা দেন ভাইপো। সূত্রের খবর পাওয়ার সঙ্গে এনসিপির ২২ জন বিধায়ক যোগ দিয়েছেন বিজেপি সরকারে। বিজেপির (BJP) ১০৫ ও বেশকিছু নির্দল বিধায়ক নিয়ে সরকার গঠন করেছেন দেবেন্দ্র ফডনবিস।

এদিন সকালে মুম্বইয়ের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে শিবসেনা (Shivsena) মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, এ প্রসঙ্গে কিছুই জানতেন না পাওয়ার। সকালে দু’দফায় কথা হয়েছে উদ্ভব ঠাকরে ও শরদ পাওয়ারের। এদিন তারা এক সঙ্গে বৈঠকে বসে, পরে যৌথ সাংবাদিক সম্মেলন করতে পারেন । এই ঘটনায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছেন শরদ পাওয়ার। সূত্রের খবর এনসিপিতে (NCP) কন্যা সুপ্রিয়া সুলেকে উত্তরাধিকারী সূত্রে তুলে ধরাতেই নাকি বিদ্রোহী হয়েছেন ভাইপো অজিত। আর তাতেই এই বিপত্তি!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news