Breaking News
Home / TRENDING / বীরভূমে খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

বীরভূমে খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

নীল রায়।

বীরভূমে (Birbhum) খুন হলেন এক বিজেপি কর্মী ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানা শ্রীনিধিপুর পঞ্চায়েতের কোনারপুর গ্রামে। এদিন এই এলাকার একটি পুকুর থেকে ওই বিজেপি (BJP) কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মলয় ঘোষ (৩৫)। তিনি পেশায় টোটো চালক ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বুধবার রাতে তিনি দু’জন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয় সে। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পায়নি তাঁর পরিবার।

শুক্রবার সকালে একটি পুকুরে মলয়ের মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। বিজেপি অভিযোগ করে, তাদের কর্মীকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আগেও তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ করে পরিবার। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা পাঠায়।

মৃত মলয় ঘোষের বাবা জানিয়েছে, তাঁরা আগে তৃণমূলে (TMC) ছিলেন। কিন্তু বর্তমানে তাঁরা বিজেপিকে সমর্থন করছেন। সেই আক্রোশেই তার ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *