Breaking News
Home / TRENDING / আজ কলকাতায় মমতা-হাসিনা বৈঠক

আজ কলকাতায় মমতা-হাসিনা বৈঠক

সূর্য সরকার।

বছরখানেক পর মমতা-হাসিনা বৈঠক শুক্রবার। ইডেন গার্ডেনে ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sekh Hasina। একদিনের সফরে এর ফাঁকেই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আজ সন্ধ্যা ছটায় তাজ বেঙ্গল হোটেল এই বৈঠক হওয়ার কথা। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই এই বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর। স্বাভাবিকভাবেই হাই-প্রোফাইল বৈঠকের দিকে কূটনৈতিক মহলের নজর রয়েছে। তিস্তার জলবণ্টন নিয়ে বহু বছর ধরে বাংলাদেশের দাবিকে মান্যতা দিতে পারেনি ভারত সরকার।

তিস্তার জলবণ্টন চুক্তির বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০১৫ সালে বাংলাদেশ সফর যাওয়ার পরেও তিস্তা জলবণ্টন চুক্তি সম্মতি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বহু বছর পর ২০১৮ ফের শান্তিনিকেতনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসিনার বৈঠক হয়েছিল। তারপর এক বছর পর ফের আবার মমতা-হাসিনার সাক্ষাৎ। স্বাভাবিকভাবেই, এই বৈঠকের উঠবে তিস্তার জলবণ্টন প্রসঙ্গ। সেই জায়গা থেকে বৈঠকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা, এই ঐতিহাসিক চুক্তি বাস্তবায়িত হয় কিনা সেই দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *