Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্রে সার্জিক্যাল স্ট্রাইক, পওয়ারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

মহারাষ্ট্রে সার্জিক্যাল স্ট্রাইক, পওয়ারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন:

 

রাতারাতি যেন সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির দেবেন্দ্র ফডণবীস ও উপমুখ্যমন্ত্রী হিসেবে এনসিপি প্রধান শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার শপথ নেন। মহারাষ্ট্রে নতুন সরকারকে টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপি নেতারা।

 

অন্যদিকে, শিবসেনা ও কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে বিজেপিকে সরকার গড়তে সাহায্য করায়, এনসিপির এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এনসিপি প্রধান শরদ পওয়ারের অবশ্য বক্তব্য, তাঁর অজান্তেই নাকি ভাইপো অজিত পওয়ার ২২ জন বিধায়ক নিয়ে বিজেপিকে সমর্থন করেন। তবে শরদ পওয়ারের এই মন্তব্যের আমল দিতে নারাজ  শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, গতকাল পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ছিলেন। সমস্ত আলোচনায় অংশগ্রহণও করেছেন। তাঁকে বিশ্বাস করে ভুল হয়েছে। গতকালই তাঁর চোখে মুখে কিছু লুকানোর ছাপ ধরা পড়েছিল। আবার এনসিপির ভোল পাল্টে যাওয়া নিয়ে বিজেপির দিকেই আঙুল তুলেছেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি কয়েকটি ছবি টুইট করেন। সেখানে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের বিজেপি নেতা, শরদ পওয়ারকে বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা নিয়ে সরব হন। 

 

তবে কংগ্রেসের ভূমিকা নিয়েও সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। তাঁর মতে, “রাজ্য নেতৃত্বের কথা না শুনেই মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি শিবসেনার সঙ্গে সরকার গড়তে উদ্যোগী হয়। যা কখনই উচিত নয়।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির নেতৃত্বে সরকারে পওয়ারের মত না থাকলে তাহলে বুঝতে হবে এনসিপি’র মধ্যেও ভাঙন দেখা দিল। যে কাজটা একদিন শরদ পওয়ার নিজেই করেছিলেন। ১৯৭৮ সালে মহারাষ্ট্রে সরকার ভেঙে কংগ্রেস থেকে আলাদা দল তৈরি করেন শরদ পওয়ার। আজ তারই পুনরাবৃত্তি ঘটল বলে মনে করছেন অনেকে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *