Breaking News
Home / TRENDING / রাম জন্মভূমিতে হবে আকাশ ছোঁয়া রামমন্দির, ঝাড়খণ্ডে প্রচারে জানিয়ে দিলেন শাহ

রাম জন্মভূমিতে হবে আকাশ ছোঁয়া রামমন্দির, ঝাড়খণ্ডে প্রচারে জানিয়ে দিলেন শাহ

ওয়েব ডেস্ক:

রাম জন্মভূমিতে তৈরি হবে আকাশ ছোঁয়া রামমন্দির, জানিয়ে দিলেন বিজেপি সভাপতি। এদিন ঝাড়খণ্ডের মানিকায় নির্বাচনী প্রচারে আসেন অমিত শাহ। তিনি বলেন, অযোধ্যার জমি বিবাদ মামলা প্রলম্বিত হয়েছে কংগ্রেসের দোষে। ভোট ব্যাঙ্ক বাঁচাতেই কংগ্রেস পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয়ে। নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে শাহ বলেন, দেশের প্রত্যেক নাগরিক চান অযোধ্যায় রামমন্দির হোক। কিন্তু কংগ্রেস কেবল নিজেদের ভোট ব্যাঙ্কের কথা ভেবে গেছে। তাঁর আরও বলেন, ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কৃতিত্বই দেন বিজেপি সভাপতি।

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর থেকে ৮১ আসন বিশিষ্ট ঝাড়খণ্ডে ৫ দফায় ভোটগ্রহণ। অমিত শাহ এদিন মনে করিয়ে দেন, ঝাড়খণ্ডকে রাজ্যের স্বীকৃতি দিয়েছে বিজেপিই। ৭০ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও পদক্ষেপ করেনি কংগ্রেস। অবশেষে অটল বিহারী বাজপেয়ী জমানায় ঝাড়খণ্ড রাজ্যের জন্ম হয়।

প্রসঙ্গত, গত পাঁচ বছর ঝাড়খণ্ডের ক্ষমতায় বিজেপিই। এদিন সেই সময়কালে রাজ্যের উন্নয়নের পরিসংখ্যানও তুলে ধরেন অমিত শাহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *