Breaking News
Home / TRENDING / মহারাষ্ট্রে জোট সরকারই চূড়ান্ত, আজ হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা!

মহারাষ্ট্রে জোট সরকারই চূড়ান্ত, আজ হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা!

নিজস্ব প্রতিবেদন:

 

অবশেষে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিভ্রান্তির অবসান হল। বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি শিবসেনার সঙ্গে সরকার গঠনের জন্য অনুমোদন দিয়েছে। মনে করা হচ্ছে, আজ শিবসেনা, এনসিপি ও কংগ্রেস নেতাদের মধ্যে একটি বৈঠক হবে এবং তারপরেই সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। 

 

বৃহস্পতিবার গভীর রাতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পওয়ারের মুম্বইয়ের বাড়িতে যান। তারপর সেখানে আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত, অজিত পওয়ারের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওই বৈঠকে নভেম্বরেই নতুন জোট সরকার শপথ নেবে বলে ঠিক হয়। মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার গঠনে সবচেয়ে বড় বিভ্রান্তি ছিল কংগ্রেসের মধ্যে। কট্টর হিন্দুত্ববাদী শিবসেনার সঙ্গে সরকার গড়তে কংগ্রেসের অনেক নেতাই দ্বিমত পোষণ করেন। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবশেষে শিবসেনার সঙ্গে হাত মেলাতে বাধ্য হন কংগ্রেসের হাইকম্যান্ড। 

 

বুধবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান, বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের পরই সরকার গঠনের পথ পরিষ্কার হয়ে যায়। বৃহস্পতিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী জোট সরকারের পক্ষেই সায় দেয়। এরপর দিল্লিতে পওয়ারের বাসভবনে কংগ্রেসের আহমেদ পটেল, মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, সুপ্রিয়া সুলে প্রফুল্ল পটেল ও অজিত পওয়ারের সরকার গঠন নিয়ে একটি খসড়া বৈঠক হয়।  সূত্রের খবর, শুক্রবার রাজ্যপালের কাছে তিনটি দল একজোট হয়ে সরকারের গঠনের আর্জি জানাবে। তারপরই আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের ঘোষণা হয়ে যাবে। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *