নীল রায় ও সূর্য সরকার:
রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে ফের তৎপরতা কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার সকালে ২৫ জন ইডি আধিকারিক ছ’টি দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন প্রান্তে হানা দেয় ইডি। একটি দল পৌঁছে যায় দক্ষিণ কলকাতার সাউথ সিটির আবাসনে গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে। কিন্তু সেখানে গিয়েও শুভ্রা কুন্ডুর দেখা মেলেনি। সূত্রের খবর, বাড়িতে থাকা পরিচারিকা জানিয়েছেন, শুভ্রা কুন্ডু (Shubra Kundu) সপ্তাহখানেক আগে শহরের বাইরে গিয়েছেন।
পাশাপাশি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রোজভ্যালি সংস্থার অধীনস্থ একটি বিনোদন চ্যানেলের প্রাক্তন আধিকারিক রুপম কবিরাজ। বৃহস্পতিবার তাঁর বাড়িতে বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। এছাড়াও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ছটি আলাদা জায়গায় একযোগে রেড চলেছে বলে ইডি সুত্রে জানা গিয়েছে। রোজভ্যালি সংস্থার অধীনস্থ ওই বিনোদন চ্যানেলের প্রাক্তন আধিকারিক রুপম কবিরাজের বিরুদ্ধে অভিযোগ, আইপিএস ও আইএএসদের সঙ্গে দেখা করানোর নাম করে দু’কোটি টাকা নিয়েছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু (Goutam Kundu) কাছ থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news