Breaking News
Home / রাজ্য (page 93)

রাজ্য

কোভিড রোগীদের জন্য বরাদ্দ বেডের সংখ্যা জানাক রাজ্য, দাবি সোমেন মিত্রর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কোভিডের মোকাবিলায় রাজ্য সরকার কোন হাসপাতালে কত বেড বরাদ্দ রেখেছে। এবার তা প্রতিদিন প্রকাশ্যে জানানোর দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। সোমবার এআইসিসি-র নির্দেশে সোশ্যাল মিডিয়ায় আয়োজিত ‘স্পিক আপ বেঙ্গল’ (#SpeakUpBengal) ফেসবুক লাইভে হাজির হন তিনি। রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় সোমেন মিত্র বলেছেন, …

আরও পড়ুন »

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন। এই ঘটনার দু’দিন পর সেনাবাহিনীর জন্য বুলেট প্রুফ জ্যাকেট ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতের সিধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক প্রস্তুতকারক সংস্থাগুলিকে জরুরি ভিত্তিতে ২ লক্ষ বুলেট প্রুফ জ্যাকেটের তৈরির …

আরও পড়ুন »

শুনানি চলছে আদালতে, টি-শার্ট পরে শুয়ে রয়েছেন আইনজীবী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল শুনানি চলছে, ঠিক সেই সময় টি-শার্ট পরে বিছানায় শুয়ে অংশগ্রহণ করছেন আইনজীবী। এভাবে বাড়ি থেকে আদালতের কাজে যোগ দেওয়ায় জন্য বিচারকের ভর্ৎসনার মুখে পড়লেন এক আইনজীবী।  শনিবার ঘটনাটি ঘটেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টে এক মামলার শুনানির সময়। মামলাকারী নিজের মামলার আবেদনটি বিহারের জেহানাবাদ …

আরও পড়ুন »

যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠবে চিন, হুঙ্কার বায়ুসেনা প্রধানের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ‘চিন হো জাও খবরদার, বায়ুসেনা হে তৈয়ার! চালবাজি নেহি চলেগি!’ আজ এ ভাষাতেই চিনকে হুঙ্কার দিলেন ভারতের বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া (RKS Bhadoria)। পাশাপাশি জানিয়ে দিলেন যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে পুরোপুরি তৈরি ভারতীয় বায়ুসেনা।  আজ হায়দরাবাদের বায়ুসেনা প্রশিক্ষণ কেন্দ্রে পাসিং আউটের মহড়া চলছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন …

আরও পড়ুন »

মিলিটারি লেবেলে নয়, শান্তির জন্য দরকার মোদী-জিনফিংয়ের আলোচনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: মেজর জেনারেল লেবেলের বৈঠক ভারত-চিন সমস্যার সমাধান করতে পারবে না। দরকার দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে যোগাযোগ সাধন করা। তবেই পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হবে। এমনটাই মনে করেন স্কো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিক্টর গাও। যিনি চিনের প্রাক্তন নেতা ডেনি শিয়াংপিং এর দ্বিভাষী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত।  শুক্রবার এক সর্বভারতীয় …

আরও পড়ুন »

সঙ্ঘকে মস্করা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সৈন্যদের সংঘর্ষের প্রসঙ্গ তুলে বিজেপি ও আরএসএস (RSS)-কে একযোগে আক্রমণ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। আজ এক সরকারি বিবৃতিতে তিনি প্রশ্ন তুলেছেন, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সৈন্যদের ওপর কেন গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়নি।  ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের …

আরও পড়ুন »

মা’র অসুখ, টাকার দরকারে করোনার মৃতদেহ দাহ করল দ্বাদশ শ্রেনীর কিশোর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: অভাব অর্থের, অভাব খাদ্যের। বেঁচে থাকতে গেলে তো সবার আগে খাদ্য দরকার। কিন্তু অর্থ না থাকলে খাদ্য তো পাওয়া যাবে না। তাই পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাদ্য তুলে দিতে নিজের জীবনকে বাজি রাখলেন দ্বাদশ শ্রেণীর এক যুবক। করোনা সংক্রমণের জেরে যখন গোটা বিশ্ব কাঁপছে। প্রতিদিন মারা …

আরও পড়ুন »

কোর্ট অফিসারদের করোনা চিকিৎসায় ৮০ শতাংশ খরচ আগাম দেওয়ার নির্দেশ হাইকোর্টের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এবার থেকে রাজ্যের আদালতগুলোতে কর্মরত কোনও জুডিসিয়াল অফিসারের যদি করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ধরা পড়ে, তাহলে তার চিকিৎসার খরচের ৮০ শতাংশ তৎক্ষণাৎ অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, সিটি সিভিল কোর্ট, সিটি সেশন কোর্ট, সহ কলকাতা হাইকোর্টের অধীনস্থ রাজ্যের প্রত্যেকটি জেলা আদালতের …

আরও পড়ুন »

চিনা পণ্য বয়কটের ডাক দিলেন মুখ্যমন্ত্রীর ভাই

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। চিনা পণ্য সামগ্রী বয়কটের (Boycott Made in China) ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় (Kartick Banerjee)। শুক্রবার দক্ষিণ কলকাতার জয়হিন্দ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমন কথা বলেছেন তিনি। চিনের ওপর ক্ষোভ উগরে দিয়ে কার্তিক বলেছেন, “চিন যেভাবে আগ্রাসন চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে …

আরও পড়ুন »

সর্বদলীয় বৈঠকের দিন ‘দায়িত্ব জ্ঞানহীন’ মন্তব্য রাহুলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: একটিও গুলি চলেনি, হয়নি কোনও বোমা বর্ষণ, অথচ ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জওয়ান শহীদ হয়েছেন। সংঘর্ষ যখন শুরু হল তারপর ভারতীয় সেনারা কেন অস্ত্রের ব্যবহার করলেন না। এবার এই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে সরকারের যুক্তি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত আগে …

আরও পড়ুন »

আজ ৮টি রাজ্যের ১৯টি আসনে রাজ্যসভার ভোট, সংখ্যার বিচারে এগিয়ে বিজেপি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আজ সকাল থেকে রাজ্যসভার ১৯টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন ৮টি রাজ্যের রাজ্যসভার ভোট গ্রহণ হলেও ৩টি রাজ্য গুজরাত, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কারণ এই ৩টি আসনেই বিজেপির কড়া প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। গুজরাতের ৪টি আসনের ভোট রয়েছে। কিন্তু প্রার্থী হয়েছেন ৫ …

আরও পড়ুন »

ভোটের জন্য লক্ষীবাঈয়ের মৃত্যুবার্ষিকী পালন করছে কংগ্রেস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: স্বাধীনতা সংগ্রামী ঝাঁসির রানী লক্ষীবাঈয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশে চলল বিজেপি কংগ্রেস টানাপড়েন। লক্ষীবাঈয়ের মৃত্যুবার্ষিকী এর আগে কোনওদিন পালন করেনি কংগ্রেস। কিন্তু এ বছর থেকে লক্ষীবাঈয়ের মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মধ্যপ্রদেশের রাজনীতির অন্দরে। কারণ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যতদিন কংগ্রেসে ছিল ততদিন …

আরও পড়ুন »

দাঁতনে খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তথা পশ্চিম মেদিনীপুর (Medinipur) জেলার দাঁতনে বিজেপি (BJP) কর্মী খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে দাঁতনের কুসমি গ্রামে রাজনৈতিক সংঘর্ষে ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। নিহত বিজেপি কর্মীর নাম পবন জানা। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে গৃহ সম্পর্ক যাত্রায় বিজেপি …

আরও পড়ুন »

চিনা পণ্য বর্জন করে শিয়ালদহে প্রতীকী প্রতিবাদ ছাত্র পরিষদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারতের সার্বভৌমত্ব রক্ষা স্বার্থে ও অন্যায়ভাবে অনুপ্রবেশ-আগ্রাসনের জন্য চিন সরকারের বিরুদ্ধে মধ্য কলকাতা জেলা কংগ্রেস (Congress) ও কলকাতা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের সামনে আজ, বৃহস্পতিবার একটি অভিনব বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিবাদ হিসেবে একটি বিশালাকার চীনের মানচিত্র এবং তার সঙ্গে ভারতের বাজারে …

আরও পড়ুন »

চাপের মুখে পিছু হঠল জুম, বিনামূল্যে পাওয়া যাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম (Zoom)। আজ সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে নিখরচায় সমস্ত ব্যবহারকারীই এন্ডু-টু-এন্ড এনক্রিপশন (End-to-End Encryption) পরিষেবা পাবেন। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল শুধুমাত্র যারা অর্থ প্রদান করবে, তারাই শুধুমাত্র …

আরও পড়ুন »

শহীদ সহকর্মীদের বিকৃত দেহ দেখে ক্ষোভে ফুটছে জওয়ানরা, অনিশ্চিত হচ্ছে শান্তি প্রক্রিয়া

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা দু’দিন পেরিয়ে গিয়েছে, তারপরেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ভারতীয় জওয়ানদের ওপর যেভাবে হামলা করা হয়েছে তা অত্যন্ত নৃশংস বলে মনে করছেন সেনাবাহিনীর একাংশ। সেনা সূত্রে খবর, ১৫ জুন মধ্যরাতে কাঁটা লাগানো লোহার রড দিয়ে ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালায় চীনের …

আরও পড়ুন »