চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার থেকে রাজ্যের আদালতগুলোতে কর্মরত কোনও জুডিসিয়াল অফিসারের যদি করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ধরা পড়ে, তাহলে তার চিকিৎসার খরচের ৮০ শতাংশ তৎক্ষণাৎ অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, সিটি সিভিল কোর্ট, সিটি সেশন কোর্ট, সহ কলকাতা হাইকোর্টের অধীনস্থ রাজ্যের প্রত্যেকটি জেলা আদালতের বিচারককে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের নির্দেশিকায় আরও বলা আছে, এর জন্য আক্রান্তকে কোনও আবেদন বা মেমো নম্বর ইস্যু করার কোনও প্রয়োজন নেই। টেলিফোনে, লোক মারফত বা স্বাস্থ্য দপ্তর থেকে খবর পাওয়া মাত্রই এই ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আক্রান্তের চিকিৎসা ব্যবস্থার যাতে কোন ত্রুটি না থাকে সেই নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ । বিচারপতির প্রধান বিচারপতির নির্দেশ মতো বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news