Breaking News
Home / TRENDING / দাঁতনে খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

দাঁতনে খুন বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তথা

পশ্চিম মেদিনীপুর (Medinipur) জেলার দাঁতনে বিজেপি (BJP) কর্মী খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে দাঁতনের কুসমি গ্রামে রাজনৈতিক সংঘর্ষে ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। নিহত বিজেপি কর্মীর নাম পবন জানা। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে গৃহ সম্পর্ক যাত্রায় বিজেপি কর্মীরা বেরোলে লাঠি রড  প্রভৃতি নিয়ে তাঁদের উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে বলে অভিযোগ। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন ছয় বিজেপি কর্মী। আহতদের প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনকে স্থানান্তরিত করে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পবনের অবস্থা খারাপ হলে, পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বৃহস্পতিবার বিকেলে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে পবন জানার।পবনের মৃত্যুর খবর পৌঁছতেই জেলা জুড়ে প্রতিবাদ শুরু করে বিজেপি। দাঁতন থানার সামনে তাঁরা দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থানে বসেন। ঘটনাচক্রে, দাঁতন এলাকা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র মেদিনীপুরের অংশ। দলীয় কর্মীর মৃত্যুর সংবাদ পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার জন্য দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসকে (TMC)। শনিবার বিকেলে শবযাত্রায় থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই ঘটনায় বিজেপি জেলা নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *