চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোভিডের মোকাবিলায় রাজ্য সরকার কোন হাসপাতালে কত বেড বরাদ্দ রেখেছে। এবার তা প্রতিদিন প্রকাশ্যে জানানোর দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। সোমবার এআইসিসি-র নির্দেশে সোশ্যাল মিডিয়ায় আয়োজিত ‘স্পিক আপ বেঙ্গল’ (#SpeakUpBengal) ফেসবুক লাইভে হাজির হন তিনি। রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় সোমেন মিত্র বলেছেন, “করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলায় রাজ্য সরকার কোন হাসপাতালে কত বরাদ্দ রেখেছেন তা প্রকাশ্যে জানানো উচিত। কারণ কোনো ব্যক্তি কারণে আক্রান্ত হলে কোন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাবেন তা নিয়ে এখনও ধন্দ্ব রয়েছে। সেই ধন্দ্ব দূর করতে গেলে রাজ্য সরকারকে অবিলম্বে হাসপাতালের বেড সংখ্যা নিয়ে প্রকাশ্যে তথ্য জানাতে হবে।” করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশাসনের কাছে যে তিনি খুশি নন এদিনের ফেসবুক লাইভে তা বুঝিয়ে দিয়েছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।
করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি আমফান ঘূর্ণিঝড় নিয়েও বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝটিকা সফরে দুর্গত এলাকা পরিদর্শন করে এক হাজার কোটি টাকা প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দিয়ে গিয়েছেন। এদিন সোমেন মিত্র (Somen Mitra) দাবি তুলেছেন, আমরা দাবি তুলছি প্রধানমন্ত্রী যে অর্থ বরাদ্দ করে গিয়েছেন সেই বরাদ্দ যেন নির্দিষ্ট খাতে খরচ করা হয়। এর জন্য পৃথক কমিটি করে এই খরচ করতে হবে। তাহলেই মানুষের কাছে সঠিকভাবে ত্রাণ পৌঁছাবে।”
মিনিট বারোর ফেসবুক লাইভে আগামী বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা নিয়েও দু-চার কথা বলেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি বলেছেন, “আগামী বিধানসভা নির্বাচন যাতে বাম-কংগ্রেস জোট এক সঙ্গে লড়াই করে সেই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। যথাসময়ে আপনাদের সবকিছুই জানানো হবে।” এমনটা বলে কংগ্রেস কর্মীদের আশ্বাস দিয়েছেন এই বর্ষীয়ান নেতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news