Breaking News
Home / TRENDING / শহীদ সহকর্মীদের বিকৃত দেহ দেখে ক্ষোভে ফুটছে জওয়ানরা, অনিশ্চিত হচ্ছে শান্তি প্রক্রিয়া

শহীদ সহকর্মীদের বিকৃত দেহ দেখে ক্ষোভে ফুটছে জওয়ানরা, অনিশ্চিত হচ্ছে শান্তি প্রক্রিয়া

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা দু’দিন পেরিয়ে গিয়েছে, তারপরেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ভারতীয় জওয়ানদের ওপর যেভাবে হামলা করা হয়েছে তা অত্যন্ত নৃশংস বলে মনে করছেন সেনাবাহিনীর একাংশ। সেনা সূত্রে খবর, ১৫ জুন মধ্যরাতে কাঁটা লাগানো লোহার রড দিয়ে ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালায় চীনের পিপলস লিবারেশন আর্মি। এই ঘটনায় শরীরের একাধিক জায়গায় নৃশংসভাবে ক্ষত তৈরি হয় জওয়ানদের। অনেক জওয়ানের মৃতদেহ বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তারওপর প্রচন্ড ঠান্ডায় আহত সৈনিকরা আসতে না পেরে মারা গিয়েছেন।

এই ঘটনার পর থেকে দু’দেশের পরিস্থিতির আরও অবনতি হয়। বুধবার সংঘর্ষের ঘটনা নিয়ে দু’দেশের সেনাবাহিনীর মেজর জেনারেল লেবেলের বৈঠক হয়। বৃহস্পতিবার সকালে ফের বৈঠকে হওয়ার কথা রয়েছে। বুধবারের বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হলেও, পরিস্থিতি আদৌও নিয়ন্ত্রণে নেই। এই নৃশংস হত্যাকাণ্ড এবং বিকৃত দেহ উদ্ধার নিয়ে উত্তেজনা চরমে রয়েছে ভারতীয় জওয়ানদের। সীমান্ত বরাবর প্রতিটি অঞ্চলে সক্রিয় হয়েছে দুই বাহিনীও। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে নিয়ন্ত্রণরেখার ওপারে আরও সেনা মোতায়েন করছে চীন। পাল্টা ভারতও নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার সংখ্যা বাড়াচ্ছে।

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর তিনটি অঞ্চল সবথেকে বেশি উত্তপ্ত। গালওয়ান উপত্যকা ছাড়াও প্যাংগং হ্রদের কাছেও দুই বাহিনী অতি সক্রিয়। এই অঞ্চলেই গত ৪০ দিনে তিনবার সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় ও চীনা সেনা। ৫-৬ মে, ১৩ মে ও ২৯ মে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় কেউ নিহত হননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *