Breaking News
Home / TRENDING / আজ ৮টি রাজ্যের ১৯টি আসনে রাজ্যসভার ভোট, সংখ্যার বিচারে এগিয়ে বিজেপি

আজ ৮টি রাজ্যের ১৯টি আসনে রাজ্যসভার ভোট, সংখ্যার বিচারে এগিয়ে বিজেপি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আজ সকাল থেকে রাজ্যসভার ১৯টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন ৮টি রাজ্যের রাজ্যসভার ভোট গ্রহণ হলেও ৩টি রাজ্য গুজরাত, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কারণ এই ৩টি আসনেই বিজেপির কড়া প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস।

গুজরাতের ৪টি আসনের ভোট রয়েছে। কিন্তু প্রার্থী হয়েছেন ৫ জন। বিজেপির ৩ জন এবং কংগ্রেসের ২ জন। ১টি আসন জয়ের জন্য ভোট দরকার ৩৫টি। বিজেপির ৩ জন প্রার্থী জয়ের জন্য ভোট দরকার ১০৫টি। বিজেপির কাছে এই মূহুর্তে রয়েছে ১০৩টি ভোট। অর্থাৎ জয়ের জন্য আরও ২টি ভোট দরকার বিজেপির। অন্যদিকে কংগ্রেসের ২ জন প্রার্থীর জন্য ৭০টি ভোট দরকার। রয়েছে ৬৬টি। অর্থাৎ ৪টি ভোট কম। যা নিয়েই রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয় বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কিছুদিন আগে কংগ্রেসের বিধায়কদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টা করছে বিজেপি। তবে গুজরাতের রাজনৈতিক চিত্র বলছে ৩টি আসনেই জয় লাভ করবে বিজেপি।

রাজস্থানে ৩টি আসনে ৪ জন প্রার্থী হয়েছেন। কংগ্রেসের ২ জন এবং বিজেপির ২ জন। রাজস্থানে ১টি আসনে জয়ের জন্য দরকার ৫১টি ভোট। এই মুহূর্তে কংগ্রেসের কাছে রয়েছে ১০৭টি ভোট। অর্থাৎ ২টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত। অন্যদিকে বিজেপির কাছে রয়েছে ৭৫টি ভোট। ২টি আসন জয়ের জন্য দরকার আরও ২৭টি ভোট। তাই রাজস্থানে ১টি আসনে বিজেপি জয়ী হবে বলে মনে করা হচ্ছে।

আবার মধ্যপ্রদেশেও ৩টি আসনে ৪ জন প্রার্থী হয়েছেন। বিজেপির ২ জন এবং কংগ্রেসের ২ জন। মধ্যপ্রদেশে ১টি আসন জয়ের জন্য দরকার ৫২টি ভোট। বিজেপির কাছে এই মুহূর্তে রয়েছে ১০৭টি ভোট। এবং কংগ্রেসের কাছে রয়েছে ৯২টি ভোট। কংগ্রেসের ২ জন প্রার্থী জিততে হলে দরকার আরও ১২টি ভোট। অর্থাৎ বলা যায় মধ্যপ্রদেশে ৩টি ভোট বেশি নিয়ে বিজেপির ২ জন প্রার্থী অনায়াসে জিতবে। তবে এখানে লড়াইটা অনেক বেশি কঠিন। কারণ এখানে একদিকে বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন দিগ্বিজয় সিংহ।

আজ এই তিনটি রাজ্যের ১০টি আসন ছাড়াও অন্ধ্রপ্রদেশের ৪টি, ঝাড়খণ্ডের ২টি, মেঘালয়ের ১টি, মিজোরামের ১টি এবং মণিপুরের ১টি আসনে ভোট রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *