Breaking News
Home / TRENDING / শুনানি চলছে আদালতে, টি-শার্ট পরে শুয়ে রয়েছেন আইনজীবী

শুনানি চলছে আদালতে, টি-শার্ট পরে শুয়ে রয়েছেন আইনজীবী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

সর্বোচ্চ আদালতে ভার্চুয়াল শুনানি চলছে, ঠিক সেই সময় টি-শার্ট পরে বিছানায় শুয়ে অংশগ্রহণ করছেন আইনজীবী। এভাবে বাড়ি থেকে আদালতের কাজে যোগ দেওয়ায় জন্য বিচারকের ভর্ৎসনার মুখে পড়লেন এক আইনজীবী। 

শনিবার ঘটনাটি ঘটেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টে এক মামলার শুনানির সময়। মামলাকারী নিজের মামলার আবেদনটি বিহারের জেহানাবাদ থেকে হরিয়ানার রেয়ারী পারিবারিক আদালতে স্থানান্তর করতে চেয়েছিলেন। সেই মামলার শুনানির সময়ই বিচারক এস রবীন্দ্র ভাটের চোখ গিয়ে পড়ে আইনজীবীর ওপর। আইনজীবী টি-শার্ট পরে বাড়িতে শুয়ে শুয়েই মামলায় অংশগ্রহণ করছেন। যা দেখে বিরক্তি প্রকাশ করেন বিচারক। তিনি কড়া ভাষায় মন্তব্য করেন, আদালতের ‘নূন্যতম শিষ্টাচার’ মেনে চলা উচিত। বিচারক অসন্তুষ্ট হয়েছেন দেখে ক্ষমা চান ওই আইনজীবী। শুনানির সময় টি-শার্ট পরে শুয়ে থাকা উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি। 

ভার্চুয়াল শুনানিতে বাড়ির পরিবেশ কি রকম হওয়া দরকার তা নিয়ে ১৫ জুন একটি নির্দেশ জারি করে আদালত। ওই নির্দেশে বলা হয়েছে, ভিডিও শুনানিতে বিচারক উপস্থিত হলে আইনজীবীদেরও উপস্থিত থাকা উচিত এবং আইনজীবীদের নির্দিষ্ট পোশাক পরা দরকার। এছাড়া বাড়ির যেখান থেকে তিনি অংশগ্রহণ করবেন তার পিছনের দেওয়ালে (Background) কোনও আপত্তিকর ছবি থাকা চলবে না। যাতে করে বাড়ির গোপনীয়তা বজায় থাকে এবং জনগণের মধ্যে কোনও খারাপ বার্তা না যায়। 

চলতি বছরের এপ্রিলে অনুরূপ একটি ঘটনা ঘটে রাজস্থান হাইকোর্টে। হাইকোর্টের শুনানি চলাকালীন উপযুক্ত ইউনিফর্ম না পরেই হাজির হন অ্যাডভোকেট। যা নিয়ে বিচারকের তিরস্কারের মুখে পড়েন তিনি। প্রসঙ্গত, কোডিড-১৯ মহামারীর জন্য আদালতের কার্যক্রমে কিছু পরিবর্তন করা হয়েছে। আদালত না গিয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমেই শুনানির সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতিরা। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *