Breaking News
Home / TRENDING / যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠবে চিন, হুঙ্কার বায়ুসেনা প্রধানের

যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠবে চিন, হুঙ্কার বায়ুসেনা প্রধানের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

‘চিন হো জাও খবরদার, বায়ুসেনা হে তৈয়ার! চালবাজি নেহি চলেগি!’ আজ এ ভাষাতেই চিনকে হুঙ্কার দিলেন ভারতের বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া (RKS Bhadoria)। পাশাপাশি জানিয়ে দিলেন যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে পুরোপুরি তৈরি ভারতীয় বায়ুসেনা। 

আজ হায়দরাবাদের বায়ুসেনা প্রশিক্ষণ কেন্দ্রে পাসিং আউটের মহড়া চলছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাদৌরিয়া। সেখানে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “শহীদ জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না। যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য পুরোপুরি তৈরি বায়ুসেনা। সেনাদের ওপর কারও সন্দেহ করার দরকার নেই। আমরা পুরোপুরি সক্ষম।” ভারতের ২০ জন জওয়ান শহীদ হয়েছেন এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দেশের উত্তেজনার পারদ যেভাবে চড়ছে তাতে কী যেকোনও মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। এ প্রসঙ্গে ভাদৌরিয়ার মন্তব্য, “দু’দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছি। তবে চিনের সঙ্গে এখনই যুদ্ধ নয়। কিন্তু আমরা তৈরি রয়েছি।”

প্রসঙ্গত, ১৫ জুন লাদাখে ভারতীয় ও চিনের সেনার সংঘর্ষের পরে ১৭ জুন লে বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করতে যান ভাদৌরিয়া। পরেরদিন যান শ্রীনগর, লে ও অবন্তীপোরায়। সেখানে বায়ুসেনা ঘাঁটিগুলিতে সমস্ত রকম ব্যবস্থাপনা ও যুদ্ধের পরিস্থিতি ঠিক মতো রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। তারপরেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ফরোয়ার্ড বেসে সুখোই-৩০, মিরাজ-২০০০, জাগুয়ার যুদ্ধ বিমানগুলো পাঠানো হয় সেখানে। আবার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে নিয়ন্ত্রণরেখার ওপারে চিনও যুদ্ধের অস্ত্রশস্ত্র ও বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে। অন্যদিকে আজ চিনের বিদেশমন্ত্রক দাবি করেছে, গালওয়ান উপত্যকা চিনেরই অংশ। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *