Breaking News
Home / TRENDING (page 980)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু দেশের মুখ উজ্জ্বল করলেও চাকরি পেলেন দু’দিন আগে

প্রিয়াঙ্কা সাহা  ২০১৬ রিও অলিম্পিক্সে মেয়েদের ব্য়াডমিন্টন সিঙ্গল্সে রুপো জয়ী পিভি সিন্ধুকে এবার ডেপুটি কালেক্টর হিসাবে নিয়োগ করল অন্ধ্রপ্রদেশ সরকার। গত ২৭ জুলাই তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি রাজ্য় সরকারকে ধন্য়বাদ জানিয়েছেন প্রসঙ্গত রিও অলিম্পিক্সে সিঙ্গলসে রুপো জেতার পরেই অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছিল সিন্ধুকে ৩ কোটি …

আরও পড়ুন »

দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গের জেলাগুলোয় থাকছে বৃষ্টির পূর্বাভাষ

ওয়েব ডেস্ক কথায় বলে সকাল দেখলে বোঝা যায় সারা দিন কেমন যাবে। কিন্তু সেই প্রবাদকে এক্কেবারে বুল প্রমাণ করেছিল গতকালের আবহাওয়া। সকালে কড়া রোদ দেখা দিলেও দুপুরের পর শুরু হয়েছিল বৃষ্টিপাত। অন্যদিকে আজ সকাল থেকেই আকাশ বেশ পরিস্কার। দেখা মেলেনি বৃষ্টি। যার জেরে বন্যা কবলিত জেলা গুলোয় সামান্য হলেও স্বস্তির …

আরও পড়ুন »

বরকে ক্রেশে রাখুন আর দেদার শপিং করুন

ওয়েব ডেস্ক বাড়িতে বরের সঙ্গে তুমুল ঝগড়া। যথারীতি চলছে মান-অভিমানের পালা। মুখ ফুলিয়ে বসে রয়েছেন বউ, গোঁসা হয়েছে। রাগ যে তাঁর ভাঙাতেই হবে, নইলে আরও অনর্থ! কী করণীয়! মন ভাল করতে তাই শপিংই শ্রেয়। বর বাবাজীবনের মুখে অমাবস্যা, এতটুকু ইচ্ছে নেই যাওয়ার। তবুও গিন্নির মানভঞ্জন বলে কথা। অগত্যা! অন্যদিকে অনেক …

আরও পড়ুন »

‘ধনঞ্জয়’ মুক্তি পাক, চায় না ধনঞ্জয়ের পরিবার (দেখুন ভিডিয়ো)

ওয়েব ডেস্ক হেতাল পারেখ ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৪ সালে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের। সেই ধনঞ্জয়কে নিয়েই সম্প্রতি ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। ছবির নামও দিয়েছেন ‘ধনঞ্জয়’। তবে ছবিটির মুক্তিতে বাধ সেধেছেন ধনঞ্জয়ের পরিবার। ধনঞ্জয়ের ভাই এবং বোন ইতিমধ্যেই প্রযোজনা সংস্থাকে একটি চিঠি মারফৎ জানিয়েছেন, তাঁদের আপত্তি রয়েছে এই ছবির …

আরও পড়ুন »

অভিনেত্রী চপল ভাদুড়ি। মহানায়ক উত্তমকুমারও অবাক হয়েছিলেন তাঁর মহিলা চরিত্রে অভিনয় দেখে

কমলেন্দু সরকার  ১৯৪৫- এর কোনও একটা সময়। মায়ের সঙ্গে সপরিবারে চলে এসেছিলেন চপল ভাদুড়ি শ্রীরঙ্গম থিয়েটারের কাছে ১৩/১ সি ডালিমতলা লেনে। চপলের মা প্রভা দেবী সেকালের দাপুটে অভিনেত্রী। মঞ্চ এবং চলচ্চিত্র দুটোতেই ছিলেন সাবলীল। বাবা তারাকুমার ভাদুড়ি। তিনিও ছিলেন নাট্যজগতের। চপল ভাদুড়ির দিদি কেতকী দত্ত। তিনিও ছিলেন অসাধারণ অভিনেত্রী। শ্রীরঙ্গম …

আরও পড়ুন »

‘হিন্দু মেয়ে’কে বিয়ে করায় বোমা মারার হুমকি আয়েষার স্বামীকে

ওয়েব ডেস্ক বেশ কিছুদিন ধরে ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে আয়েষা টাকিয়াকে। এমনই অভিযোগ আনলেন অভিনেত্রী। তবে শুধু আয়েষাই নন, তাঁর স্বামী ফারহান আজমি এবং  শ্বশুর সমাজবাদী পার্টি নেতা আবু আজমিকেও ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁদের পরিবার সুত্রের দাবি। ফারহান প্রায় একরকম নিশ্চিত হয়ে জানান, এই হুমকি হিন্দু …

আরও পড়ুন »

কবিতা বিভাগে এল নতুন কবিতা। পার্থসারথী পাণ্ডা’র কবিতা, পড়ুন আর আপনিও কবিতা পাঠান।

এক একদিন পার্থসারথি পাণ্ডা   এক একদিন সন্ধে থেমে রাত নামে না আর এক একদিন মন খারাপের ভরাটি দরবার এক একদিন দিন চলে যায় গোধূল একা জাগে লাটাই হাতে মন গুটোতে অনেক সময় লাগে এক একদিন সব জানালা সব দরজা বন্ধ ঘরে ফেরার চেনা গলি সেও হয়ে যায় অন্ধ এক …

আরও পড়ুন »

মোর্চার মিছিলে উত্তপ্ত সুকনা (দেখুন ভিডিয়ো)

নীল বণিক আজ সকালে মোর্চার মিছিলকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠল পাহাড়। ধুন্ধুমার বাধল শিলিগুড়ির সুকনা এলাকায়। এদিন সকালে সুকনা থেকে মোর্চার মিছিল বের হয়। সুকনা থেকে শহরের দিকে আসবার চেষ্টা করলে পুলিশ সুকনায় আটকে দেয় মোর্চার মিছিল। খেপে ওঠেন মোর্চা সমর্থকরা। এরপরই মোর্চা সমর্থকরা পুলিশের উপর হামলা চালায় …

আরও পড়ুন »

মুন্নাভাই ফিরেছেন

প্রিয়াঙ্কা সাহা  ‘নায়ক নেহি খলনায়ক হুঁ  ম্যায়’। সেই খলনায়ক আজ ৫৮ বছরে পা দিলেন। বুঝেই গেছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন সঞ্জয় দত্ত। ১৯৫৯ সালে আজকের দিনে মুম্বইয়ে জন্মান সুনীল দত্ত আর নার্গিসের পুত্র।  ১৯৭১ সালে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয়জীবন শুরু ‘রেশমা অউর শেরা’। বাবা সুনীল দত্তেরই প্রযোজনা। …

আরও পড়ুন »

ধক ধক মাধুরী টিভিতে, প্রিয়ঙ্কাও আছেন

প্রিয়াঙ্কা সাহা  মাধুরী দীক্ষিতকে নিয়ে আমেরিকার টেলিভিশন চ্য়ানেলে কমেডি শো প্রযোজনায় হাত দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সূত্রের খবর প্রিয়ঙ্কার সঙ্গে মাধুরী নিজেও প্রযোজনা করবেন শো-টি। সিরিয়ালটির কেন্দ্রবিন্দু হল মাধুরী দীক্ষিত। দেশে মাধুরীর জীবন, ভারত থেকে কীভাবে আমেরিকায় এসে সেটল করলেন, নতুন পরিবেশে কীভাবে নিজেকে মানিয়ে নিলেন, জীবনে বৈচিত্র আনার জন্য় তিনি …

আরও পড়ুন »

৮৮ বছর বয়সে আকাশ থেকে ঝাঁপালেন এক মহিলা (দেখুন সেই ঝাঁপের ভিডিয়ো)

মধুমন্তী   কথায় বলে শখের দাম লাখ টাকা! মানুষের কত রকম সাদ থাকে কিন্তু সাধ্যে কুলোয় না। তবে শুধুই যে বাধা হয়ে দাঁড়ায় অর্থ তা কিন্তু নয়। এই ধরুন ছোটবেলা থেকেই আপনার শখ রয়েছে কিন্তু তা যখন পূরণ হওয়ার সময় এল ততদিনে আপনার বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে। শখ-আহ্লাদ পূরণ না হয়ে …

আরও পড়ুন »

আপনি কী সেলুনে দাড়ি কাটেন খুব সাবধান। অরক্ষিত যৌন মিলন এবং সমকামেও ভয়ংকর বিপদ

ওয়েব ডেস্ক: বাড়িতে সময় পান না তাই বাজার যাওয়ার পথে সেলুনে গিয়ে দাড়ি কেটে নেন। মুখে একগাল দাড়ি নিয়ে অফিস ঢুকতে দেবে না। তাই আর কি! তবে খুব সাবধান! সেলুনে দাড়ি কাটতে গিয়ে হেপাটাইটিস বি-এ আক্রান্ত হতে পারেন। শুধু সেলুনে দাড়ি কাটা নয়, অরক্ষিত যৌনমিলন এবং সমকামীরাও আক্রান্ত হতে পারেন। …

আরও পড়ুন »

লঙ্কার ঝাল নয়, দাম শুনে চোখে জল মধ্যবিত্তের

নীল বণিক : লঙ্কার ঝালে নয় বরং দাম শুনে চোখে জল আসছে সাধারণ মানুষের। কারণ, লঙ্কার রাবণ দিন সাতেকের নিম্নচাপের টানা বৃষ্টি। তার ওপর গোদের ওপর বিষফোড়া ডিভিসির ছাড়া-জল। যার জেরে ভাসছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। সব জমিই এখন জলের তলায়। যার ফলে, এক লাফে লঙ্কার দাম আকাশছোঁয়া। দিন পনেরো আগেও …

আরও পড়ুন »

মুকুল কেন? আগে আলোচনার অ্যাজেন্ডা ঠিক করুন মমতা, দাবি মোর্চার

দেবক বন্দ্যোপাধ্যায়  ও নীল বণিক  মমতা বন্দ্যোপাধ্যায় আগে পাহাড় নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করুন, তারপর পাঠাবেন মুকুল রায়কে। পাহাড়ে মমতার মুকুল-দৌত্যের কথা জানতে পেরে এভাবেই নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছে মোর্চা নেতৃত্ব। বিধায়ক তথা মোর্চার মুখপাত্র রহিত শর্মা বলেন, ” আমরা আগেই ত্রিপাক্ষিক বৈঠক চেয়েছি। রাজ্য সরকার আগে জানাক আলোচনার বিষয়বস্তু কী! …

আরও পড়ুন »

মমতার অনুপ্রেরণায় রাজ্যসভায় প্রদীপ, আওয়াজ উঠল কংগ্রেসে

দেবক বন্দ্যোপাধ্যায়  : মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে প্রদীপ ভট্টাচার্যের রাজ্যাসভা যাত্রা মেনে নিতে পারছে না রাজ্য কংগ্রেসের একটা বড় অংশ। মূলত দলের কট্টর মমতা বিরোধী অংশ প্রদীপের মমতাকে ফোন করার ঘটনাকে ভাল চোখে দেখছে না। প্রকাশ্যে  দলের এই অংশের নেতৃত্ব দিচ্ছেন দলের আইনজীবী নেতা অরুণাভ ঘোষ। শুক্রবার সন্ধেবেলা চ্যানেল হিন্দুস্তানকে অরুণাভ বলেন, …

আরও পড়ুন »

১০ বছরের ধর্ষিতা গর্ভপাতের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : ধর্ষণের শিকার ১০ বছরের নাবালিকা। যার ফলে গর্ভবতী হয়ে পরে সে। গর্ভপাতের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আজ সেই আবেদন খারিজ করে  দেয় কোর্ট। এখন মেয়েটির ভ্রূণের বয়স ৩২ সপ্তাহ। এই মূহুর্তে মেয়েটির গর্ভপাত করালে তা ভ্রূণ এবং মেয়েটির শরীরের জন্য ভাল হবে না। এমটাই জানান প্রধান …

আরও পড়ুন »