নীল বণিক :
লঙ্কার ঝালে নয় বরং দাম শুনে চোখে জল আসছে সাধারণ মানুষের। কারণ, লঙ্কার রাবণ দিন সাতেকের নিম্নচাপের টানা বৃষ্টি। তার ওপর গোদের ওপর বিষফোড়া ডিভিসির ছাড়া-জল। যার জেরে ভাসছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। সব জমিই এখন জলের তলায়। যার ফলে, এক লাফে লঙ্কার দাম আকাশছোঁয়া। দিন পনেরো আগেও খুচরো বাজারে লঙ্কার দাম ছিল কেজি প্রতি ৬০ টাকা। কিন্তু বর্তমানে তার দাম বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ১০০ টাকা।
শুধু খুচরো বাজারেই নয়, দাম বেড়েছে পাইকারি বাজারেও। কলকাতার কোলে মার্কেটে লঙ্কার দাম পাল্লা প্রতি বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। পাঁচ কেজিতে এক পাল্লা। তাই পাইকারি বাজারে দাম দাঁড়াচ্ছে এক কেজি ৮০ টাকা!
তাই খুচরো বাজারেও রবিবার সকালে আমআদমিকে
লঙ্কার ঝাঁজ সহ্য করতে হবে বলে জানাচ্ছেন মানিকতলা বাজারের সবজি বিক্রেতারা।
লঙ্কার জোগান বাড়লে দাম কিছুটা কমতে পারে। তবে আগামী এক-দু’মাসে বাজারে লঙ্কা কিনতে গিয়ে মধ্যবিত্ত বাঙালিকে চোখের জল ফেলতে হবে তা বোঝাই যাচ্ছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news