Breaking News
Home / TRENDING / মুন্নাভাই ফিরেছেন

মুন্নাভাই ফিরেছেন

প্রিয়াঙ্কা সাহা 

‘নায়ক নেহি খলনায়ক হুঁ  ম্যায়’। সেই খলনায়ক আজ ৫৮ বছরে পা দিলেন। বুঝেই গেছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন সঞ্জয় দত্ত। ১৯৫৯ সালে আজকের দিনে মুম্বইয়ে জন্মান সুনীল দত্ত আর নার্গিসের পুত্র।  ১৯৭১ সালে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয়জীবন শুরু ‘রেশমা অউর শেরা’। বাবা সুনীল দত্তেরই প্রযোজনা। একের-পর-এক হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে— সড়ক, সাজান, খলনায়ক, মুন্নাভাই এম বি বি এস আরও বহু ছবি রয়েছে তালিকায় ।.নানা ধরনের চরিত্রে তাঁকে দেখা গেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। সঞ্জয়ের খারাপ সময়ে তাঁর ফ্য়ানেরা পাশেই ছিলেন। বেআইনি অস্ত্র রাখার জন্য তাঁকে জেলে যেতে হলেও মানুষের মন থেকে তিনি মুঝে যায়নি। জীবনের খারাপ সময় সঞ্জয়কে দেখতে শিখিয়েছে। তাই কখনও তিনি ভেঙে পড়েননি। জেল থেকে বেরিয়ে কাজের জীবনে তিনি ফিরেছেন। খুব শিগগিরি তাঁকে দেখা যাবে রুপোলি পরদায়। ছবির নাম ‘ভূমি’। আজ সঞ্জয় দত্তের জন্মদিনে রইল চ্যানেল হিন্দুস্তানের অনেক অনেক শুভেচ্ছা।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

আরও পড়ুন 

ধক ধক মাধুরী টিভিতে, প্রিয়ঙ্কাও আছেন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *