Breaking News
Home / TRENDING (page 622)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে শিলং উড়ে গেলেন রাজীব

নীল রায়: সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। শুক্রবার দুপুরের বিমানে তিনি তাঁর দুই সদস্যকে নিয়ে উড়ে গেলেন শিলং-এর উদ্দেশে। এই যাত্রায় তাঁর সঙ্গী হয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সুপ্রতিম সরকার ও কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার অপরাজিতা রাই। সোমবার সুপ্রিম কোর্ট রায় দেয়, কলকাতা পুলিশ কমিশনারকে …

আরও পড়ুন »

সার্কিট বেঞ্চ হলেও ধর্না থামাবে না তৃণমূল

নীল রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন করে গেলেও, আগামি দিনে ধারাবাহিক প্রতিবাদ ধর্না চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। গত দুই বছর ধরে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সার্কিট বেঞ্চের দাবিতে প্রতি মাসেই ১০-১২ দিন করে ধর্না কর্মসূচি পালন করে এসেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই প্রতিবাদ ধর্না গত ডিসেম্বর মাস …

আরও পড়ুন »

পাকিস্তানে হিন্দুরা বিপন্ন, কেন জানুন ক্লিক করে

ভাস্কর মান্না পাকিস্থানে বিপন্ন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন। সম্প্রতি সামনে এসেছে এমনই একটি ঘটনা। গত সপ্তাহে পাকিস্তানের সিন্ধু প্রদেশের খৈরপুর জেলার কুম্ব এলাকায় হিন্দুদের একটি মন্দিরের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। মন্দিরের বিগ্রহ এবং ধর্ম গ্রন্থ গীতা সহ বেশ কিছু ধর্মীয় পুস্তক আগুনে পুড়িয়ে দেয় তারা। ভারতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘুরা, বরাবরই …

আরও পড়ুন »

জম্মুতে তুষারধসে ১০জন পুলিশকর্মীর চাপা পড়ার আশঙ্কা

ওয়েব ডেস্ক জম্মু কাশ্মীরে তুষারধসে অন্তত ১০জন পুলিশকর্মীর আটকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার জম্মু কাশ্মীর জাতীয় সড়কে জওহর টানেলের সামনে দুটি পোস্টে ১০ জন করে পুলিশকর্মী ডিউটি করছিলেন। সেসময় তুষারধসে চাপা পড়ে যায় একটি পোস্টের ১০জন পুলিশকর্মী। অল্পের জন্য রক্ষা পায় অন্য পোস্টটি। ঘটনাস্থলে ছুটে গিয়েছে এনডিআরএফের …

আরও পড়ুন »

রিয়েল কাশ্মীরও কোটি টাকা পেল। কীভাবে জানুন ক্লিক করে

তীর্থ মাহাতো গোকুলাম ম্যাচ জয়ের ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সুমন দত্ত, আভাস থাপা, ঋত্বিক দাসদের কাশ্মীরের দলটি। ম্যাচ জেতার জন্য টিম মালিকের তরফে কাশ্মীরের টিমের প্রত্যেক ফুটবলারকে ২০হাজার টাকা করে ইনসেনটিভ দেওয়া হয়েছে। এছাড়াও রিয়েল কাশ্মীরের জন্য আরও একটি সুখবর। আই লিগে ভাল পারফরমেন্সের জন্য জম্বু …

আরও পড়ুন »

এই বিদেশিকে রিলিজ করে দিচ্ছে মোহনবাগান। কাকে জানেন?‌

‌তীর্থ মাহাতো ইউতা কিনোয়াকিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। চ্যানেল হিন্দুস্তান সবার আগে বলে দিচ্ছে, ইউতাকে রাখবে না মোহনবাগান। কারণ, ইউতার চোট সারতে সময় লাগবে। ওর সার্ভিস পাওয়া যাবে না। তাই জাপানি মিডিওকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি নেওয়া হবে। তাছাড়া ইউতার সঙ্গে কর্তাদের …

আরও পড়ুন »

শনিবার শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখী রাজীব কুমার

ভাস্কর মান্না সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিটফাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি শিলংয়ে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রের খবর, চিঠি দিয়ে চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি শিলংয়ে রাজীব কুমারকে আসতে বলা হয়েছে। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই একটি বিশেষ টিম তৈরি …

আরও পড়ুন »

সারধা মামলায় রাজ্যকে হাইকোর্টের প্রশ্ন, টাকা ফেরতের আগে কমিশন বন্ধ কেন?

ওয়েব ডেস্ক: সারধা মামলায় এবার আদালতের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। হাইকোর্টের সোজা প্রশ্ন, আমানতকারীদের টাকা ফেরতের জন্য কমিশন গঠিত হলেও কেন কাজ শেষ হওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া হল? উল্লেখ্য, প্রায় তিন বছর পর বৃহস্পতিবার হাইকোর্টে উঠেছিল সারধা চিট ফান্ড মামলা। আজ রাজ্যের তরফে অমিতেষ বন্দ্যোপাধ্যায় সারধা …

আরও পড়ুন »

রাজীবের সঙ্গে কুনালকেও শিলং-এ তলব সিবিআইয়ের

নীল রায়: চিটফাণ্ড কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণালকে ঘোষকে রবিবার তাদের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল সিবিআই। দু’দিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নির্দেশ দিয়েছিলেন, চিটফাণ্ড মামলার তদন্তে সহযোগিতা করতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সুপ্রিম কোর্টই ঠিক করে দেয়, কলকাতা বা দিল্লি নয়, …

আরও পড়ুন »

৫ আইপিএসের বিরুদ্ধে ব্যবস্থা কেন্দ্রের, কেড়ে নেওয়া হতে পারে পদক

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় হাজির থাকায় রাজ্যের ৫ আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই পাঁচ আধিকারিকরা হলেন রাজ্যের ডিজি বীরেন্দ্র, এডিজি ডিরেক্টর সিকিউরিটি বিনীত কুমার গোয়েল, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং এবং কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। …

আরও পড়ুন »

আনারস পাতার সুতোয় বোনা উত্তরীয়ে বরণ করা হবে প্রধানমন্ত্রীকে

শ্রেয়সী কুণ্ডু: শিলিগুড়ি: ময়নাগুড়িতে এখন সাজ সাজ রব। আগামীকাল শুক্রবার সেখানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনারস চাষিদের পরিবারের সদস্যরাও প্রস্তুত। প্রধানমন্ত্রীকে আনারসের পাতার সুতো দিয়ে তৈরি উত্তরীয় উপহার দেবেন তাঁরা। লোকসভা ভোটের প্রচারে যাতে বিধাননগরের আনারস চাষিদের পরিবারের এই কাজটি প্রচারের আলোয় আসে সেজন্যই এমন পরিকল্পনা করেছেন ওই কাজের সঙ্গে …

আরও পড়ুন »

মমতা ভার্সেস সিবিআই ১০, জানতে একটা ক্লিক

নিজস্ব সংবাদদাতা: মমতা ভার্সেস সিবিআই টেন! এক দিকে যখন রাজধানি দিল্লিতে নতুন করে আন্দোলন শুরুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সিবিআইও শ-খানেক প্রশ্নপত্র তৈরি করে ফেলেছে রাজীবকুমারকে টানা জেরা করবে বলে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল আগামীকালই আসছে শহরে। ১০ সদস্যের ওই দলে রয়েছেন ৫ জন …

আরও পড়ুন »

‘শূন্য’, শ্রী এমের উপন্যাসে রয়েছে বৃহত্তর দুঃখ

নিজস্ব সংবাদদাতা: হয় ব্রহ্মগুপ্ত অথবা আর্যভট্ট, ভারতীয়রা “শূন্য” আবিষ্কারের কৃতিত্ব পেয়েছেন। গণিত ও বিজ্ঞানের জগতকে সমৃদ্ধ করেছেন। মানব সভ্যতার অঙ্কের খাতার শ্রেষ্ঠ আবিস্কার ‘শূন্য’ নিয়ে এবার লেখা হল আস্ত উপন্যাস। লিখেছেন সৎসঙ্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী এম। শ্রী এম জন্মগত নাম মুমতাজ আলি খান। এখন তিনি আধ্যাত্মিক নেতা ও যোগী। তাঁর …

আরও পড়ুন »

মধ্যরাতের রূপকথা, শীতের শহরে নাম না জানা কুমারী ‘মা’

 পার্থসারথি পাণ্ডা: ‘তার’ নাম আমি জানি না। শুধু জানি, শীতের এক সন্ধ্যায় তার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, জাস্ট ওই একদিনই। তাও হত না, যদি না সাডেনলি সেদিন আলির পাল্লায় পড়তাম। আলি আমার বন্ধু। মফঃস্বলের ছাপোষা মানুষ। ডালহৌসির একটা অফিসে নাইট গার্ডের কাজ করে। স্যালারি সামান্যই। কিন্তু তার গন্ডাখানেক ছেলেমেয়ের তো …

আরও পড়ুন »

দেবের ‘বই’, মেলার মাঠে বহরমপুরের তরুণী অঝোরে কাঁদছে!

অহর্ষি সরকার: দেবের বই– শব্দ দুটি বাঙালির কাছে ফিরেছে অদ্ভুত দ্বৈততা নিয়ে। বিশেষত এই বইমেলার মরশুমে। এমনিতে এলিট বাঙালির একটা অংশ বিলকুল জানেন, সিনেমা আজও বহু মানুষের কাছে ‘বই’। সাহিত্য নির্ভরতা থেকে সিনেমার যে ডাকের সূচনা, তাই-ই যেন এখন সিনেমার গলার কাঁটা। বহু চেষ্টাতেও তা অনপনেয়। একসময় অবশ্য সিনেমাকে শিল্প …

আরও পড়ুন »

ভোটের মুখে কেন্দ্রকে স্বস্তি দিয়ে সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক: ভোটের আগে মোদী সরকারকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। কমল সুদের হার। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস জানান, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। আগে যা ছিল ৬.৫, তা কমে হয়েছে ৬.২৫। উল্লেখ্য, রেপো রেট হল আরবিআই যে হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা। এই রেট কম হওয়া মানে …

আরও পড়ুন »