Breaking News
Home / TRENDING / সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে শিলং উড়ে গেলেন রাজীব

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে শিলং উড়ে গেলেন রাজীব

নীল রায়:

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। শুক্রবার দুপুরের বিমানে তিনি তাঁর দুই সদস্যকে নিয়ে উড়ে গেলেন শিলং-এর উদ্দেশে। এই যাত্রায় তাঁর সঙ্গী হয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সুপ্রতিম সরকার ও কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার অপরাজিতা রাই। সোমবার সুপ্রিম কোর্ট রায় দেয়, কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআইয়ের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতেই হবে। কোনও নিরপেক্ষ জায়গায় জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ঠিক করতে নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। নিরপেক্ষ স্থান হিসেবে দিল্লি ও কলকাতার পরিবর্তে মেঘালয়ের রাজধানী শিলংকে বেছে দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ঠিক হয় ৯ ফেব্রুয়ারি শিলং-এর ঠাণ্ডা পরিবেশে মুখোমুখি বসবে দু’পক্ষ।

এদিন দমদম বিমানবন্দরে রাজীব কুমারের শিলং যাত্রাকে কেন্দ্র করে হাজির ছিল উৎসুক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কিন্তু নিজের দুই সতীর্থকে নিয়ে শিলং যাত্রার সময় একটি বাক্যও সংবাদমাধ্যমের জন্য খরচ করেননি আইপিএস আধিকারিক। ‌ আপাতত শনিবার সিপিআইয়ের জেরায় রাজীব কুমার কী জবাব দেন, সেদিকেই তাকিয়ে জাতীয় রাজনৈতিক মহল। কারণ সিবিআই বনাম কলকাতা পুলিশের যুদ্ধ এখন আর পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই। গত রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেওয়ার পর যা যা ঘটে তা জাতীয় সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসে। সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হানার অভিযোগ আনে। ওই ঘটনায় ক্ষুব্ধ সিবিআই কর্তারা এখন রাজীব কুমারের সঙ্গে কেমন ব্যবহার করেন সেই বিষয়টিও সংবাদ মাধ্যমে নজরে রয়েছে।

১০ ফেব্রুয়ারি আবার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকেও তলব করেছে সিবিআই। রাজীব কুমার ও কুণাল ঘোষকে পরস্পরের সামনে বসিয়ে জেরা করা সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এদিন রাজীব কুমারের মৌন থাকার বিষয়টিও নজর কেড়েছে জাতীয় সংবাদ মাধ্যম থেকে রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *