Breaking News
Home / TRENDING (page 623)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

রাজীব কাণ্ড নিয়ে মমতাকে কটাক্ষ শিবরাজের

নীল বণিক রাজীব কুমার কাণ্ড নিয়ে মমতাকে খোঁচা দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনও তদন্তকারী সংস্থাকে মধ্যপ্রদেশে আটকাইনি। কিন্তুু এরাজ্যের মুখ্যমন্ত্রী সারধা সহ একাধিক চিটফান্ডের তদন্তে সিবিআইকে আটকাচ্ছে, বলে অভিযোগ করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কালীঘাটে শিবরাজ সিংহ চৌহান কালী পূজো দিয়ে ফেরার …

আরও পড়ুন »

চিটফাণ্ডের তদন্তে গতি আনতে সিবিআইয়ের নতুন দল শহরে

নিজস্ব সংবাদদাতা রাজ্যের ৪টি চিটফাণ্ড কাণ্ড- সারধা, রোজভ্যালি, আইকোর ও টাওয়ার গ্রুপের চিটফাণ্ড কেলেঙ্কারির দ্রুত তদন্ত করতে নতুন দল গঠন করল সিবিআই। সিবিআইয়ের দিল্লি দফতর থেকে এই নতুন দল আজ বিকেল বা শুক্রবার সকালেই এসে পৌঁছবে রাজ্যে। ১০ জনের এই দলের নেতৃত্ব দেবেন সিবিআইয়ের এসপি পদমর্যাদার আধিকারিক।

আরও পড়ুন »

ফের বর্ধমান মেডিকেলে শিশুমৃত্যু, উত্তেজনা

ভাস্কর মান্না ফের শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত নার্সের গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ শিশুটির পরিবারের। হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারী দেড় বছরের রোহন হাড়ি জ্বর, সর্দি উপসর্গ নিয়ে ভর্তি হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। তারপর থেকেই …

আরও পড়ুন »

সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার কারণ জেনে নিন

ভাস্কর মান্না আমরা অনেকেই সরস্বতী পুজোর আগে কুল খাইনা। অনেক বাড়ির বড়রা কুল খেতে বারণ করে আমাদের। কিন্তু জানেন কি? কেন কুল খেতে বারণ করেন তারা? না জানলে জেনে নিন। আমরা সবাই জানি সরস্বতী বিদ্যার দেবী। আর বিদ্যা আমাদের সবার দরকার। তাই বিদ্যা পেতে গেলে, বিদ্যার দেবীকে প্রসন্ন করতে হয়। …

আরও পড়ুন »

বদলে যাবে পৃথিবীর রং

ভাস্কর মান্না এই শতাব্দীর শেষে বদলে যাবে পৃথিবীর রং। নীল হবে গাঢ় নীল, সবুজ হবে আরো সবুজ। কিন্তু আমরা তা অনুধাবন করতে পারব না। এমনটাই জানাচ্ছেন ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) গবেষকরা। এর জন্য তাঁরা দায়ী করেছেন বিশ্ব উষ্ণায়ন ও তার ফলে সমুদ্রে থাকা ফাইটোপ্লাংটনের বাসস্থানকে। প্রসঙ্গত, বলে রাখা ভাল, …

আরও পড়ুন »

সরস্বতী পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

নিজস্ব সংবাদদাতা সোয়েটার, শাল তুলে রাখলে তা আবার বের করুন। কারন সরস্বতী পুজোর আগেই শীতের আমেজ আবার ফিরছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামি ৮ এবং ৯ তারিখ সিকিম ও দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য সিকিম সহ উত্তর বঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস ।এই পশ্চিমী …

আরও পড়ুন »

সাপুরজী মার্কেটে সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন

নিজস্ব সংবাদদাতা আজ ভোরে নিউটাউনের সাপুরজী মার্কেটে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৩০ টি দোকান।দমকলের ৪ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী ও একজন ব্যবসায়ী আহত হয়েছে। জানা গিয়েছে, ভোর ৪ টে নাগাদ হঠাৎ গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার আওয়াজ পেয়ে বাইরে …

আরও পড়ুন »

ইডির ম্যারাথন জেরার মুখে ভডরা

ওয়েব ডেস্ক বেনামি সম্পত্তি ও আর্থিক দূর্নীতির মামলায় রবার্ট ভডরাকে আজও ম্যারাথন জেরা করতে পারে ইডি। এর আগে, গতকাল ৫ ঘন্টা টানা জেরা করা হয় ভডরাকে। ইউির সাত জন অফিসার ভডরাকে ৪০টি প্রশ্নমালা দেন। বুধবার বিকেল ৪টে নাগাড দিল্লিতে ইডির দফতরে যান ভডরা। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা। রবার্টকে নামিয়েই …

আরও পড়ুন »

মোদীর সভার ধারেকাছেও যেতে পারল না তৃণমূলের সভা

নীল রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পাল্টা কোনও সভাই জমাতে পারলো না তৃণমূল কংগ্রেস। ‌ বুধবার ঠাকুরনগর ও দুর্গাপুরে জোড়া জনসভার ডাক দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা এলাকার মতুয়া মহাসঙ্ঘের মাঠে জনসভায় হাজির হয়েছিলেন উত্তর ২৪ পরগনা তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সহ পুর মন্ত্রী তথা কলকাতার …

আরও পড়ুন »

বিষ্ণুপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কে? জেনে নিন ক্লিক করে

নীল রায় বিষ্ণুপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কে হবেন? তা নিয়ে জোর জল্পনা বাঁকুড়া জেলার রাজনীতিতে। বিষ্ণুপুরের বর্তমান সংসদ সৌমিত্র খাঁ বিদ্রোহী হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাকে ফের ওই আসনের প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছে। তাই সৌমিত্র খাঁ আগামী লোকসভা ভোটে বিষ্ণুপুর তপশিলি আসনে পদ্ম …

আরও পড়ুন »

এআইসিসির উল্টো পথে, মমতার আন্দোলনের নৈতিকতা নিয়ে প্রশ্ন সোমেনর

নীল বণিক: এআইসিসির উল্টো পথে বিধান ভবন। চিটফান্ড কেলেঙ্কারিতে প্রদেশ কংগ্রেসের নেতারা রাজ্যের শাসক দলের পক্ষে দাঁড়াতে নারাজ। ফলে বুধবার চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানোর দাবিতে শহরে মিছিল করলেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্রের মোদী সরকার, এই অভিযোগ সামনে রেখে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থানে বসেছিলেন …

আরও পড়ুন »

কংগ্রেসের মতো রাজ্যে ‘৩৫৬’ চায় না বিজেপি, জানালেন মুকুল

নীল বণিক: কংগ্রেসের ‘৩৫৬’ ধারার দাবিকে সমর্থন করে না রাজ্য বিজেপি। প্রসঙ্গত, প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী কয়েকদিন ধরেই রাজ্যে ‘৩৫৬’ ধারা লাগু করার দাবি জানাচ্ছেন। সেই প্রসঙ্গে মুকুল রায় বলেন, রাজনৈতিকভাবে বিজেপি মমতাকে শহিদ করার পক্ষপাতি নয়। তাই কংগ্রেস নেতারা চাইলেও রাজ্যে ‘৩৫৬’ ধারা জারি করার আবেদন জানাচ্ছে না …

আরও পড়ুন »

‘দিদি’র ভরসা কেষ্টতে, ভোটের মুখে ক্ষোভ বাড়ছে জেলা তৃণমূলে!

নীল রায়: বিতর্কিত নেতা তথা বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নদীয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বেশ কিছু দিন। সেই নিয়োগের একমাস কাটতে না কাটতেই নদীয়া জেলা তৃণমূলের অন্দরে পুঞ্জিভূত হয়েছে ক্ষোভ। গত ৯ জানুয়ারি নদীয়ার প্রশাসনিক সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। …

আরও পড়ুন »

পিএমওর ভূয়ো পরিচয়পত্র সহ যুবক ধৃত

নিজস্ব সংবাদদাতা চেন্নাইয়ে মাদ্রাজ হাইকোর্টের ভেতর থেকে এক ভুয়ো পরিচয়পত্র সমেত ধৃত এক যুবক। জানা গিয়েছে, এম প্রসাদ নামের ওই যুবকের গাড়ির ধাক্কায় মাদ্রাস হাইকোর্টের এক আইনজীবী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অভিযুক্ত প্রসাদ হম্বিতম্বি করে জানিয়েছিল সে প্রধানমন্ত্রীর দফতরের কর্মী। তাকে ছোঁয়া যাবে না। কিন্তু প্রত্যক্ষদর্শীদের অভিযোগে মামলা দায়ের …

আরও পড়ুন »

রাজীবের জন্য ১০০ প্রশ্ন তৈরি, জেরা চলবে সন্তোষজনক উত্তর না পাওয়া পর্যন্ত

ওয়েব ডেস্ক: একদিকে যখন দিল্লিতে রাজীবকুমারের জিজ্ঞাসাবাদের প্রশ্নপত্র তৈরি, অন্য দিকে কলকাতা পুলিশের দুই ডিসিকে ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, রোজভ্যালি মামলায় ডিসি এসটিএফ ও ডিসি এসইডিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তদন্তে দুই অফিসার কল্যান মুখোপাধ্যায় ও মুরলিধর শর্মা যাতে সহযোগিতা করেন তার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও …

আরও পড়ুন »

মেদিনীপুরে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০

ভাস্কর মান্না বুধবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর শহর সংলগ্ন গিরিধারী চক এলাকায় খড়গপুরের দিক থেকে একটি যাত্রীবোঝাই বাস মেদিনীপুর বাস স্ট্যান্ডের দিকে, ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে আসছিল। …

আরও পড়ুন »