তীর্থ মাহাতো
ইউতা কিনোয়াকিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। চ্যানেল হিন্দুস্তান সবার আগে বলে দিচ্ছে, ইউতাকে রাখবে না মোহনবাগান। কারণ, ইউতার চোট সারতে সময় লাগবে। ওর সার্ভিস পাওয়া যাবে না। তাই জাপানি মিডিওকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি নেওয়া হবে। তাছাড়া ইউতার সঙ্গে কর্তাদের মনোমালিন্য হচ্ছিল। ইউতার বেহিসেবি জীবনযাপনের জন্য কর্তারা তঁাকে শোককজ করেছিলেন। এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ইউতার জায়গায় চেনা বিদেশি নেওয়ার দিকেই ঝুঁকবে বাগান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news