নিজস্ব সংবাদদাতা:
মমতা ভার্সেস সিবিআই টেন! এক দিকে যখন রাজধানি দিল্লিতে নতুন করে আন্দোলন শুরুর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সিবিআইও শ-খানেক প্রশ্নপত্র তৈরি করে ফেলেছে রাজীবকুমারকে টানা জেরা করবে বলে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল আগামীকালই আসছে শহরে। ১০ সদস্যের ওই দলে রয়েছেন ৫ জন এসপি, ২ জন ডিএসপি, ১ জন অতিরিক্ত এসপি এবং ২ জন ইনস্পেক্টর পদমর্জাদার আধিকারিক।
সিবিআই সূত্রে খবর, ভোটের আগে চিট ফান্ডগুলির তদন্তে তৎপরতা বাড়াতে তথা গতি আনতেই ১০জনের বিশেষ দলটি শুক্রবার শহরে আসছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news