Breaking News
Home / TRENDING / রাজীবের সঙ্গে কুনালকেও শিলং-এ তলব সিবিআইয়ের

রাজীবের সঙ্গে কুনালকেও শিলং-এ তলব সিবিআইয়ের

নীল রায়:

চিটফাণ্ড কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণালকে ঘোষকে রবিবার তাদের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল সিবিআই।
দু’দিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নির্দেশ দিয়েছিলেন, চিটফাণ্ড মামলার তদন্তে সহযোগিতা করতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সুপ্রিম কোর্টই ঠিক করে দেয়, কলকাতা বা দিল্লি নয়, নিরপেক্ষ জায়গা মেঘালয়ের শিলংয়ে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে রাজীব কুমারকে।
তার ৪৮ ঘন্টার মধ্যেই জানা গেল, শিলংয়ে কুণাল ঘোষকেও ডেকেছে সিবিআই। গোয়েন্দা সূত্রের মতে, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার সময় কুণালকে তাঁর মুখোমুখি বসানো হতে পারে। অতীতে রাজ্য সরকার যখন চিটফাণ্ড কাণ্ডের তদন্ত শুরু করেছিল, তখনই গ্রেফতার হয়েছিলেন কুণাল। কিন্তু সেই সময়ে তিনি বার বার অভিযোগ করেছেন এই তদন্তের তথ্য ও প্রমাণ লোপাট করা হয়েছে। সম্ভবত সেই ব্যাপারেই রাজীব কুমারের সঙ্গে বা পৃথক ভাবে বসিয়ে কুণালকে জেরা করা হতে পারে। যাতে তথ্যের কোনও অসঙ্গতি হলে ধরা যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *