Breaking News
Home / TRENDING / আনারস পাতার সুতোয় বোনা উত্তরীয়ে বরণ করা হবে প্রধানমন্ত্রীকে

আনারস পাতার সুতোয় বোনা উত্তরীয়ে বরণ করা হবে প্রধানমন্ত্রীকে

শ্রেয়সী কুণ্ডু:

শিলিগুড়ি: ময়নাগুড়িতে এখন সাজ সাজ রব। আগামীকাল শুক্রবার সেখানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনারস চাষিদের পরিবারের সদস্যরাও প্রস্তুত। প্রধানমন্ত্রীকে আনারসের পাতার সুতো দিয়ে তৈরি উত্তরীয় উপহার দেবেন তাঁরা। লোকসভা ভোটের প্রচারে যাতে বিধাননগরের আনারস চাষিদের পরিবারের এই কাজটি প্রচারের আলোয় আসে সেজন্যই এমন পরিকল্পনা করেছেন ওই কাজের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ইতিমধ্যে আনারসের পাতার আঁশ দিয়ে তৈরি ওই উত্তরীয় মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার  বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছ থেকে অনুমতি আদায় করেছেন তাঁরা।

আনারসের পাতা থেকে ফাইবার বের করে তা থেকে সুতোর লাচি তৈরি করেন বিধাননগরের আনারস চাষের সঙ্গে যুক্ত চাষিদের পরিবারের মহিলারা। ইতিমধ্যেই ৪২ জনের স্বনির্ভর গোষ্ঠীর ওই মহিলারা আনারসের পাতার সুতো দিয়ে শাড়ি, ব্যাগ, কার্পেট বুনেছেন। কলকাতায় কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার অধীনে তাঁরা প্রশিক্ষণ নিয়ে সেখানকার মেশিনের সাহায্যে শাড়িও বানিয়েছেন।

মালয়েশিয়ায় আনারসের পাতার সুতোয় তৈরি পোশাকের যথেষ্ট কদর রয়েছে। ভারতের বাজারে অবশ্য আনারসের পাতার সুতো থেকে তৈরি জিনিসপত্র বিক্রি হয় না বললেই চলে। সে কারণেই আগামীকাল এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মোদীর মঞ্চে ওঠাটা জরুরি। মোদিকে তাঁদের তৈরি উত্তরীয় উপহার দিয়ে গোটা দেশের চোখে পড়তে চায় বিধাননগর পাইন আপেল ফেব্রিক প্রোসেসিং ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা।

বিধাননগর আনারস উৎপাদক সমিতির সম্পাদক অরুণ মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে সমস্ত বিষয়টি জানানোর চেষ্টা করব। পাশাপাশি তাঁকে মহিলাদের বোনা এই উত্তরীয় উপহার দেব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *