ভাস্কর মান্না
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিটফাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি শিলংয়ে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রের খবর, চিঠি দিয়ে চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি শিলংয়ে রাজীব কুমারকে আসতে বলা হয়েছে। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই একটি বিশেষ টিম তৈরি করেছে। রাজীব কুমারকে কি কি প্রশ্ন করা হবে? প্রশ্নের সাপেক্ষে প্রমাণ সবকিছুই তৈরি রেখেছে সিবিআই । অপরদিকে, রাজীব কুমারও সম্ভাব্য কি কি প্রশ্ন করা হতে পারে। তার জন্য নিজেকে প্রস্তুত করেছে।
সারধা তদন্তে অসহযোগিতার অভিযোগ নিয়ে সিবিআই অফিসারেরা গত রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিল। সেখানে কলকাতা পুলিশ আটকে দেয় সিবিআইকে। তারপর সিবিআই কর্তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার সরণী থানায়। সেই ঘটনায় ক্ষুব্ধ সিবিআই কর্তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার সুপ্রিম কোর্ট রায় দেয়, কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআইয়ের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতেই হবে। কোনও নিরপেক্ষ জায়গায় জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ঠিক করতে নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। নিরপেক্ষ স্থান হিসেবে দিল্লি ও কলকাতার পরিবর্তে মেঘালয়ের শিলংকে বেছে দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news