Breaking News
Home / TRENDING / জম্মুতে তুষারধসে ১০জন পুলিশকর্মীর চাপা পড়ার আশঙ্কা

জম্মুতে তুষারধসে ১০জন পুলিশকর্মীর চাপা পড়ার আশঙ্কা

ওয়েব ডেস্ক
জম্মু কাশ্মীরে তুষারধসে অন্তত ১০জন পুলিশকর্মীর আটকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার জম্মু কাশ্মীর জাতীয় সড়কে জওহর টানেলের সামনে দুটি পোস্টে ১০ জন করে পুলিশকর্মী ডিউটি করছিলেন। সেসময় তুষারধসে চাপা পড়ে যায় একটি পোস্টের ১০জন পুলিশকর্মী। অল্পের জন্য রক্ষা পায় অন্য পোস্টটি। ঘটনাস্থলে ছুটে গিয়েছে এনডিআরএফের দল। পোস্ট থেকে বরফ সরিয়ে পুলিশকর্মীদের উদ্ধারের কাজ চলছে। উল্লেখ্য, গত ৪৮ ঘন্টায় জম্মু কাশ্মীরে রেকর্ড পরিমানে বরফপাত হয়েছে। কোনও কোনও জায়গায় ৫ ফুট পর্যন্ত বরফ জমে গিয়েছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *