নিজস্ব সংবাদদাতা:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় হাজির থাকায় রাজ্যের ৫ আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই পাঁচ আধিকারিকরা হলেন রাজ্যের ডিজি বীরেন্দ্র, এডিজি ডিরেক্টর সিকিউরিটি বিনীত কুমার গোয়েল, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং এবং কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
সূত্রের খবর, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। এমনকী এই আইপিএসরা কোনও রাষ্ট্রপতি পদক পেয়ে থাকলেও তা কেড়ে নেওয়া হতে পারে। এইসঙ্গে জানা গিয়েছে, আপাতত সেন্ট্রাল ডেপুটেশনে ৫ অফিসারকে নিয়োগ করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news