ওয়েব ডেস্ক:
সারধা মামলায় এবার আদালতের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। হাইকোর্টের সোজা প্রশ্ন, আমানতকারীদের টাকা ফেরতের জন্য কমিশন গঠিত হলেও কেন কাজ শেষ হওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া হল?
উল্লেখ্য, প্রায় তিন বছর পর বৃহস্পতিবার হাইকোর্টে উঠেছিল সারধা চিট ফান্ড মামলা। আজ রাজ্যের তরফে অমিতেষ বন্দ্যোপাধ্যায় সারধা মামলার হলফনামা দিয়ে জানান, “ইতিমধ্যেই ২৫১ কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে।পাশাপাশি ২৮৭ কোটি টাকা তালুকদার কমিটিকে দেওয়া হয়েছে। এছাড়াও ২.৩৯ কোটি স্টেট ব্যাংকের কাছে বকেয়া রয়েছে। কিন্তু এরপরই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ একাধিক প্রশ্ন তোলে। বিচারপতিদের প্রশ্ন, “যে কাজের জন্য শ্যামল সেন কমিশন গঠন করা হয়েছিল, তা সম্পূর্ণ হওয়ার আগেই কেন বন্ধ হল?”
প্রয়োজনে কমিশনের মেয়াদ বাড়ানো হলো না কেন?
আদালতের আরও প্রশ্ন, শ্যামল সেন কমিশনের কাছে যে অব্যবহৃত অর্থ আছে তার কী হবে ?
এবং আদালত জানতে চায়, আবার কমিশন গঠন হতে পারে কি? যদি না হয়, তাহলে যে টাকা সরকার বরাদ্দ করেছিল তা কি অন্য কোনোভাবে ফেরত দেওয়া সম্ভব?
এমনকী ঠিক কারা কারা টাকা ফেরত পেয়েছেন ?” বৃহস্পতিবার তাও জানতে চায় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
সূত্রের খবর, রাজ্যকে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন বিচারপতিরা। হলফনামা আকারে দিতে হবে জবাব।
এইসঙ্গে রোজভ্যালি কাণ্ডে ইডি যে ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে, তা কীভাবে আমানতকারীদের ফেরত দেওয়া যায় তাও জানাতে হবে রাজ্য সরকারকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news