ওয়েব ডেস্ক:
ভোটের আগে মোদী সরকারকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। কমল সুদের হার। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস জানান, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। আগে যা ছিল ৬.৫, তা কমে হয়েছে ৬.২৫।
উল্লেখ্য, রেপো রেট হল আরবিআই যে হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা। এই রেট কম হওয়া মানে আরবিআই-এর কাছ থেকে ব্যাঙ্কগুলির নেওয়া ঋণে সুদের হার কমা।
গভর্নর শশীকান্ত দাস এদিন জানান, ২০১৯-২০ অর্থবর্ষের জিডিপি ৭.৪ শতাংশে পৌঁছতে পারে বলে আমরা আশা করছি। এইসঙ্গে মুদ্রাস্ফীতি কমতে পারে ৩.২-৩.৪ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news