ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমসের ইমারজেন্সি বিভাগে ভর্তি হন তিনি। তারপরই তাঁর আকস্মিক মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি ও হর্ষবর্ধন।
আরও পড়ুন »ইস্টবেঙ্গলে আসছেন স্প্যানিশ স্ট্রাইকার মার্কোস
প্রসেনজিৎ মাহাতো যেদিন জামশেদপুর এফসিকে হাফ ডজন গোলের মালা পরাল ইস্টবেঙ্গল। সেদিন রাতেই ঘোষণা করা হল তাদের নয়া বিদেশির নাম। মঙ্গলবার রাতে স্প্যানিশ ফুটবলার মার্কোস দে লা এসপাডার নাম ঘোষণা করল ইনভেস্টার কোয়েস। লাল-হলুদের স্ট্রাইকার সমস্যা দূর করতে শহরে আসছেন এই ফুটবলার। এদিন সরকারি ভাবে ক্লাবের তরফে মেল পাঠিয়ে জানিয়ে …
আরও পড়ুন »কাশ্মীর ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরোধিতা অযৌক্তিক, দাবি রাহুলের
জয় ঘোষ “রাষ্ট্রকে মুক্ত করার জন্য এই বিল আনা হচ্ছে। রাষ্ট্রের সুরক্ষার জন্য কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করেছে। এখানে পদ্ধতিগত কোনও ত্রুটি নেই। মুখ্যমন্ত্রী যদি এই বিলের পদ্ধতিগত নিয়ে প্রশ্ন তোলেন। তা হলে এটা অবান্তর কাজ।” মঙ্গলবার চেন্নাই রওনা হওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, …
আরও পড়ুন »“কাটমানি’র রাজত্বের কোপ থেকে রেহাই নেই কলকাতা কর্পোরেশনও।” তৃণমূলকে আক্রমণ সোমেনের
নীল রায়। “কাটমানি’র রাজত্বের কোপ থেকে রেহাই পাচ্ছে না এখন কলকাতা কর্পোরেশনও।” এভাবেই তৃণমূল পরিচালিত কলকাতা কর্পোরেশনকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে “কলকাতা কর্পোরেশন চলো”র ডাক দেওয়া হয়েছিল। সেখানেই সোমেন মিত্র বলেন, “ঐতিহ্যবাহী কলকাতা কর্পোরেশন আজ দুর্নীতিতে ডুবে আছে। ‘কাটমানি’র রাজত্বের কোপ …
আরও পড়ুন »ভাই বলছেন, দিদি শুনছেন!
তরুণ সেন: সমস্যায় ভুগছেন? যেকোন সমস্যা, দিদিকে বলুন। সব সমস্যার এক সমাধান, দিদি, দিদি, দিদি! (মনে পড়ে গেল সব সমস্যার সমাধানী মলমটির কথা। দিদি অবশ্য মলমই লাগানোর চেষ্টা করছেন পঞ্চায়েতের ক্ষতে, লোকসভার ক্ষতে!) পোড়া পশ্চিমবঙ্গে কিছু সুমুখ যেমন আছেন, তেমনি দুর্মুখও আছেন। তাঁরাই বেয়াড়া রকমের প্রশ্ন তুলেছেন, দিদিকেই যদি বলব, …
আরও পড়ুন »‘জম্মু-কাশ্মীরকে একতরফা ভাগ করা হল’, অবশেষে কেন্দ্রের সিদ্ধান্তে মুখ খুললেন রাহুল
ওয়েব ডেস্ক: অবশেষে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ খুললেন রাহুল গাঁধী। এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা এবং সেখানকার রাজনীতিকদের গ্রেফতার করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। রাহুলের বক্তব্য, ‘একতরফা জম্মু-কাশ্মীরকে ভাগ করে দেশের অখণ্ডতা রক্ষা করা যাবে না।’ নির্বাচিত প্রতিনিধিদের গ্রেফতার নিয়েও মুখ খোলেন তিনি। রাহুল …
আরও পড়ুন »কাটমানি নেওয়ার অভিযোগে বিধাননগরের ডেপুটি মেয়রের বাড়ির সামনে বোমাবাজি, গুলি
ওয়েব ডেস্ক: বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতিতে বোমাবাজি, গুলি। ঘটনায় গুরুতর আহত এক মহিলা। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সূত্রপাত সকালে। চিনার পার্ক থেকে রাজারহাট যাওয়ার রুটের অটো, টোটো, ম্যাজিকগাড়ির চালক ইউনিয়নরা ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে …
আরও পড়ুন »ভোটে কল্যাণের হয়ে খেটেছি, প্রকাশ্যে স্বীকার পুলিশ অফিসারের
প্রসেনজিৎ ধর: মমতার পুলিশ দলদাস–এমন কথা বিরোধীরা বারবার বলেন। সাধারণ মানুষেরও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে বিস্তর। পুলিশ আর শাসকদলের এমন মাস্তুতো ভাই সম্পর্কের কথা, এক কথায় ওপেন সিক্রেট। তবু প্রত্যাশিত ভাবেই এই কথা মুখে কেউ স্বীকার করেন না। এবার ঘটল উলটপুরান। শ্রীরামপুর গ্রামীণ থানার ডিআইবি ওসি (ওয়াচ) সমীর সরকার এবার …
আরও পড়ুন »৩৭০: বিরোধিতা নয়, কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল, সাফাই মমতার
নীল রায়: বিলের বিরোধিতা নয়, কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছে তৃণমূল! কাশ্মীর ইস্যুতে এমনভাবে সাফাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চেন্নাই যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল থেকে যা চলছে তা আমি একজন নাগরিক হিসাবে দেখেছি। কাশ্মীরকে আমরা ভালবাসি। কাশ্মীরের লোকেরা আমাদের ভাইবোন।” তিনি আরও বলেন, …
আরও পড়ুন »লোকসভায় তরজা ৩৭০, অধীরের গলায় পাকিস্তানের সুর!
ওয়েব ডেস্ক: কতকটা পাকিস্তান সরকারের ভাষায় ৩৭০ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন অধীর চৌধুরী। আজ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন করেন, কাশ্মীর সমস্যা অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক বিষয়! অধীর মনে করান, ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণে রয়েছে এই জম্মু-কাশ্মীর ইস্যু। উল্লেখ্য, ৩৭০ ধারা বিলোপের খবর পেতেই গতকাল …
আরও পড়ুন »‘পাক অধিকৃত কাশ্মীরও জম্মু-কাশ্মীরের অংশ’, ‘জান দে দেঙ্গে’, লোকসভায় বিস্ফোরক শাহ
ওয়েব ডেস্ক: দেশের জন্য যে তিনি জীবন পর্যন্ত দিতে পারেন চূড়ান্ত আবেগময় ভাষণে সে কথা জানিয়ে দিলেন অমিত শাহ। মঙ্গলবার সংসদে ৩৭০ রদ বিতর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একধাপ এগিয়ে সাফ জানান, পাক অধিকৃত কাশ্মীরও জম্মু-কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ। যতবার জম্মু-কাশ্মীর রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে, ততবারই পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে …
আরও পড়ুন »জম্মু-কাশ্মীরে ৩৭০ রদ ভারতের অভ্যন্তরীণ বিষয়, জানিয়ে দিল মার্কিন স্বরাষ্ট্র দফতর
ওয়েব ডেস্ক: গতকালকের ঐতিহাসিক ঘোষণার পর এবার বড়সড় কূটনৈতিক জয়। ভূস্বর্গ থেকে ৩৭০ তুলে নেওয়া নিয়ে ট্রাম্পের স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি—কাশ্মীর নিয়ে ভারত যা করেছে তা একেবারেই তাদের নিজস্ব বিষয়। গোটা বিষয়টির ওপরে নজর রাখছে মার্কিন যু্ক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই বিবৃতি দেন দফতরের মুখপাত্র মরগান ওরতেগাস। বিবৃতিতে আরও বলা হয়, …
আরও পড়ুন »‘ভুল সংশোধিত হল’, কাশ্মীর ইস্যুতে কেন্দ্রকে সমর্থন একাধিক কংগ্রেস নেতার
ওয়েব ডেস্ক: গতকাল জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর চরম বিরোধিতার রাস্তায় যায় কংগ্রেস। কিন্তু যত সময় গড়াচ্ছে দেখা যাচ্ছে, পার্টি লাইনের বাইরে গিয়ে মোদী-শাহ জুটির এই ঐতিহাসিক ঘোষণাকে প্রকাশ্যে সমর্থন করতে শুরু করেছেন বেশ কিছু কংগ্রেস নেতা। অনেকে তো কেন্দ্রের এই সিদ্ধান্তে উচ্ছাস প্রকাশ করেছেন রীতিমতো। Abolishing Article …
আরও পড়ুন »দিল্লির বহুতলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২ শিশু সহ ৬ জনের, আশঙ্কাজনক ১১
ওয়েব ডেস্ক: এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দিল্লিতে মৃত্যু হল ৬ জনের। যাদের মধ্যে রয়েছে ২ শিশু। একই ঘটনায় ১১ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে, দক্ষিণ-পূর্ব দিল্লির জাকির নগর এলাকার একটি পাঁচ তলা আবাসনে। সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাত ২টো নাগাদ ওই আবাসানে আচমকাই আগুন লাগে। আগুন একতলার মিটার বক্সের …
আরও পড়ুন »থমথমে কাশ্মীর, গ্রেফতার ওমর, মেহেবুবা, ভূস্বর্গের নিরাপত্তায় তৎপর সেনা
ওয়েব ডেস্ক: গতকালকের ঐতিহাসিক সিদ্ধান্তের পর আজও থমথমে জম্মু ও কাশ্মীর। ভূস্বর্গের বেশ কিছু অঞ্চলে জারি রয়েছে ১৪৪ ধারা। শ্রীনগরে অন্যদিনের ব্যস্ততা নেই। শুনশান রাস্তাঘাট, দোকানপাট বন্ধ, খুব প্রয়োজন না হলে পথে বেরোচ্ছে না মানুষ। অন্যদিকে গোটা উপত্যকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জওয়ানরা। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে আর্মি জিপ। স্বভাবতই গতকালকের …
আরও পড়ুন »মুর্শিদাবাদের কান্দিতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য
নীল রায়। মুর্শিদাবাদের কান্দি বিধানসভা এলাকায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। সোমবার রাতে কাজ সেরে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর কবীর। কান্দি থানার গোসাঁইগ্রামে বাড়ির সামনে আসতেই তাঁর উপর হামলা করেন দুষ্কৃতীরা। পিছন দিক থেকে এসে জাহাঙ্গীরের পিঠে গুলি করে তারা। আচমকাই গুলি লাগায় টাল সামলাতে না পেরে মোটর …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news