Breaking News
Home / TRENDING / ‘ভুল সংশোধিত হল’, কাশ্মীর ইস্যুতে কেন্দ্রকে সমর্থন একাধিক কংগ্রেস নেতার

‘ভুল সংশোধিত হল’, কাশ্মীর ইস্যুতে কেন্দ্রকে সমর্থন একাধিক কংগ্রেস নেতার

ওয়েব ডেস্ক:

গতকাল জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর চরম বিরোধিতার রাস্তায় যায় কংগ্রেস। কিন্তু যত সময় গড়াচ্ছে দেখা যাচ্ছে, পার্টি লাইনের বাইরে গিয়ে মোদী-শাহ জুটির এই ঐতিহাসিক ঘোষণাকে প্রকাশ্যে সমর্থন করতে শুরু করেছেন বেশ কিছু কংগ্রেস নেতা। অনেকে তো কেন্দ্রের এই সিদ্ধান্তে উচ্ছাস প্রকাশ করেছেন রীতিমতো।

যেমন বর্ষিয়ান কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদীর দাবি, ‘ইতিহাসের ভুল এতদিনে সঠিক করা হল।’ প্রসঙ্গত, কংগ্রেসের ওয়ার্কিং কমিটি থেকে কয়েকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে দ্বিবেদীকে। কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলে দ্বিবেদী বলেন, ‘আমি কোনও পার্টির অবস্থান নিয়ে বলব না। তবে সাধারণ মানুষ হিসাবে আমার গুরু রামমনোহর লোহিয়াও ৩৭০ ধারার বিরুদ্ধে কথা বলতেন। আমার ব্যক্তিগত মত হল, ৩৭০ রদ আসলে একটি জাতীয় সন্তুষ্টির বিষয়।

শুধু জনার্দন দ্বিবেদী নন, কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীপেন্দ্র হুদাও সমর্থন করেছেন বিজেপির এই সাহসী পদক্ষেপকে। হরিয়ানার সাংসদ দীপেন্দ্রর পাশাপাশি মারাঠি সাংসদ মিলিন্দ দেওরাও কাশ্মীরে ৩৭০ বিলুপ্তি নিয়ে কার্যত কেন্দ্রের পদক্ষেপের সমর্থনে এগিয়ে আসেন। আরেক কংগ্রেস নেত্রী অদিতি সিংহ কেন্দ্রের বিজেপি সরকারের গতকালকের ঐতিহাসিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *