ওয়েব ডেস্ক:
গতকালকের ঐতিহাসিক ঘোষণার পর এবার বড়সড় কূটনৈতিক জয়। ভূস্বর্গ থেকে ৩৭০ তুলে নেওয়া নিয়ে ট্রাম্পের স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি—কাশ্মীর নিয়ে ভারত যা করেছে তা একেবারেই তাদের নিজস্ব বিষয়। গোটা বিষয়টির ওপরে নজর রাখছে মার্কিন যু্ক্তরাষ্ট্র।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই বিবৃতি দেন দফতরের মুখপাত্র মরগান ওরতেগাস। বিবৃতিতে আরও বলা হয়, ‘জম্মু ও কাশ্মীরে যা হচ্ছে তা নজরে রাখছি আমরা। জম্মু ও কাশ্মীরকে ভাগ করা ও তাদের সাংবিধানিক অধিকার বিলোপ করার বিষয়টি নজরে রয়েছে।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই ট্রাম্প এক বিবৃতিতে জানান, ভারত পাকিস্তান চাইলে কাশ্মীর নিয়ে মধ্যস্ততা করতে পারে আমেরিকা। নরেন্দ্র মোদী নাকি মার্কিন প্রেসিডেন্টকে এমন অনুরোধও করেন। যদিও ভারতের প্রধানমন্ত্রীর দফতর একথা উড়িয়ে দেয়। মঙ্গলবার অবশ্য মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের কথায় বোঝা যায় কাশ্মীর নিয়ে তারা উদ্বিগ্ন, ‘কাশ্মীরে যেভাবে বিভিন্ন লোকজনকে আটক করা হচ্ছে তা গুরুতর বিষয়। এই ইস্যুতে সব পক্ষেরই শান্ত থাকা উচিত।’ মত ট্রাম্পের স্বরাষ্ট্র মন্ত্রকের।
এদিকে সোমবার কেন্দ্র ৩৭০ ধারা বিলোপ করতেই কড়া বার্তা দেয় পাকিস্তান সরকার। তারা বিষয়টি যে মেনে নিতে পারছে না, তা স্পষ্ট হয়ে যায়। ইসালামাবাদে ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে এনিয়ে তীব্র প্রতিবাদ করা হয়। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বিবৃতিতে যে পাকিস্তানের অস্বস্তি বাড়ল ছাড়া কমল না, তা বলা বাহুল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Kashim India is hai sir India ka hi rehega.. joy hind