ওয়েব ডেস্ক:
অবশেষে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ খুললেন রাহুল গাঁধী। এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা এবং সেখানকার রাজনীতিকদের গ্রেফতার করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। রাহুলের বক্তব্য, ‘একতরফা জম্মু-কাশ্মীরকে ভাগ করে দেশের অখণ্ডতা রক্ষা করা যাবে না।’ নির্বাচিত প্রতিনিধিদের গ্রেফতার নিয়েও মুখ খোলেন তিনি। রাহুল বলেন, ‘জমির প্লট করে নয়, মানুষ নিয়ে তৈরি হয় দেশ।’ কেন্দ্রের সিদ্ধান্তে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাহুল।
Kashmir’s mainstream political leaders have been jailed at secret locations.
This is unconstitutional & undemocratic.
It’s also short sighted and foolish because it will allow terrorists to fill the leadership vaccum created by GOI.
The imprisoned leaders must be released.
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2019
একই বিষয়ে আজ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী কার্যত পাকিস্তানের সুরে কথা বলেন। তাঁর বক্তব্য ছিল, কাশ্মীর ইস্যুটি রাষ্ট্রসঙ্ঘের নজরদারীতে রয়েছে। অতএব, এই বিষয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে না সরকার। অধীর আরও বলেন, প্রবীণ সাংসদ ফারুক আবদ্দুলা সংসদে উপস্থিত হননি। ওমর আবদ্দুলা, মেহবুবা মুফতির কোনও খোঁজ নেই। তাঁরা কোথায় জানানো উচিত সরকারের। একই দাবি তোলেন ডিএমকের সাংসদ টিআর বালু, দয়ানিধি মারানরাও। তাঁদের অভিযোগ, জম্মু-কাশ্মীরের নেতাদের গ্রেফতার করা হয়েছে। খোঁজ নেই ফারুক আবদ্দুলার।
National integration isn’t furthered by unilaterally tearing apart J&K, imprisoning elected representatives and violating our Constitution. This nation is made by its people, not plots of land.
This abuse of executive power has grave implications for our national security.
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2019
একই বিষয়ে বিরোধিতা করে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news