Breaking News
Home / TRENDING / কাটমানি নেওয়ার অভিযোগে বিধাননগরের ডেপুটি মেয়রের বাড়ির সামনে বোমাবাজি, গুলি

কাটমানি নেওয়ার অভিযোগে বিধাননগরের ডেপুটি মেয়রের বাড়ির সামনে বোমাবাজি, গুলি

ওয়েব ডেস্ক:

বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতিতে বোমাবাজি, গুলি। ঘটনায় গুরুতর আহত এক মহিলা। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত সকালে। চিনার পার্ক থেকে রাজারহাট যাওয়ার রুটের অটো, টোটো, ম্যাজিকগাড়ির চালক ইউনিয়নরা ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। মঙ্গলবার চিনার পার্ক মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এরপর তাপস চট্টোপাধ্যায়ের পাশাপাশি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হোসেনের বিরুদ্ধেও একই অভিযোগ করেন তাঁরা। চালক ইউনিয়নের বক্তব্য, প্রত্যেক দিন রাস্তায় গাড়ি নামাতে হলে, তাঁদের কাছ থেকে ৮০ টাকা করে চাওয়া হয়। সেই টাকা না দিলে হুমকি দেওয়া হয়, মারধর করা হয়।

চালক ইউনিয়ন আরও অভিযোগ, সব্যসাচী দত্ত বিধাননগর পৌরসভার মেয়র থাকাকালীন তাঁদের কাটমানি দিতে হয়নি। যদিও এরপর ঘটনাস্থালে পুলিশ যায়। এবং অবরোধ উঠে যায়। তখনকার পরিস্থিতি মেটে, কিন্তু দুপুরে তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বোমাবাজি শুরু হয়।

স্থানীয় সূত্রে খবর, কয়েকজন যুবক বাড়ির সামনে বোমাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। বোমাবাজির পাশাপাশি, বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার উঠে আসছে প্রদীপ অধিকারী নামে এক বিজেপি কর্মীর নাম। যাঁর বাড়ি তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির পাশেই। সুরজিৎ অধিকারী নামে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *