Breaking News
Home / TRENDING / ‘পাক অধিকৃত কাশ্মীরও জম্মু-কাশ্মীরের অংশ’, ‘জান দে দেঙ্গে’, লোকসভায় বিস্ফোরক শাহ

‘পাক অধিকৃত কাশ্মীরও জম্মু-কাশ্মীরের অংশ’, ‘জান দে দেঙ্গে’, লোকসভায় বিস্ফোরক শাহ

ওয়েব ডেস্ক:

দেশের জন্য যে তিনি জীবন পর্যন্ত দিতে পারেন চূড়ান্ত আবেগময় ভাষণে সে কথা জানিয়ে দিলেন অমিত শাহ। মঙ্গলবার সংসদে ৩৭০ রদ বিতর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একধাপ এগিয়ে সাফ জানান, পাক অধিকৃত কাশ্মীরও জম্মু-কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ। যতবার জম্মু-কাশ্মীর রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে, ততবারই পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে নিয়েও বলা হয়েছে।

মঙ্গলবার এভাবেই কাশ্মীর প্রসঙ্গে মোদী সরকারের অবস্থান স্পষ্ট করে দেন শাহ। এরপরেই বলেন, এই ভূখণ্ডের জন্য জীবন দিতে পারি।

এদিকে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্র আগ্রাসনী ভূমিকা নিচ্ছে বলে ফের অভিযোগ তোলেন বিরোধীরা। জবাবে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। উঁচু গলায় বুঝিয়ে দেন, জম্মু-কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতভুক্তি করতে সরকার বদ্ধপরিকর। এইসঙ্গে তিনি মনে করেন, এই প্রস্তাব এবং বিল ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *