নীল রায়।
মুর্শিদাবাদের কান্দি বিধানসভা এলাকায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। সোমবার রাতে কাজ সেরে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর কবীর। কান্দি থানার গোসাঁইগ্রামে বাড়ির সামনে আসতেই তাঁর উপর হামলা করেন দুষ্কৃতীরা। পিছন দিক থেকে এসে জাহাঙ্গীরের পিঠে গুলি করে তারা। আচমকাই গুলি লাগায় টাল সামলাতে না পেরে মোটর সাইকেল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনেই লুটিয়ে পড়েন তিনি।
এরপর উদ্ধার করে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক জাহাঙ্গীরের পরিবার এবং তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের দিকে। তাদের দাবি, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও তৃণমূল অভিযোগ তুললেও কংগ্রেস তা অস্বীকার করেছে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে কংগ্রেসকে পিছনে ঠেলে এগিয়ে এসেছে তৃণমূল। কিন্তু, কান্দি বিধানসভা উপ নির্বাচন জিততে পারেনি তৃণমূল। মূলত তারপরেই গোলমাল শুরু হয়েছে কান্দিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news