Breaking News
Home / TRENDING / “কাটমানি’র রাজত্বের কোপ থেকে রেহাই নেই কলকাতা কর্পোরেশনও।” তৃণমূলকে আক্রমণ সোমেনের

“কাটমানি’র রাজত্বের কোপ থেকে রেহাই নেই কলকাতা কর্পোরেশনও।” তৃণমূলকে আক্রমণ সোমেনের

নীল রায়।

“কাটমানি’র রাজত্বের কোপ থেকে রেহাই পাচ্ছে না এখন কলকাতা কর্পোরেশনও।” এভাবেই তৃণমূল পরিচালিত কলকাতা কর্পোরেশনকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মঙ্গলবার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে “কলকাতা কর্পোরেশন চলো”র ডাক দেওয়া হয়েছিল। সেখানেই সোমেন মিত্র বলেন, “ঐতিহ্যবাহী কলকাতা কর্পোরেশন আজ দুর্নীতিতে ডুবে আছে। ‘কাটমানি’র রাজত্বের কোপ থেকে রেহাই পাচ্ছে না এখন কলকাতা কর্পোরেশনও।” তিনি আরও বলেন, “কলকাতা কর্পোরেশন জুড়ে আজ প্রমোটার রাজ- সিন্ডিকেট রাজের সাথে শাসক তৃণমূলের অশুভ আঁতাতের ফলে নাগরিকদের প্রাণ ওষ্ঠাগত।”

বর্ষীয়ান নেতা সোমেন মিত্র বলেন, “কলকাতা কর্পোরেশনের ১০০ দিনের কাজের শ্রমিকদের প্রাপ্য মজুরি কিম্বা অস্থায়ী কর্মচারীদের বেতন থেকেও নির্লজ্জের মতো কাটমানির ভাগ বসানো চলছে শাসক দলের মদতে।” তিনি আরও বলেন, “বস্তি উন্নয়নের টাকা নয়ছয় হচ্ছে, কলকাতার বস্তিগুলো ক্রমশ বসবাসের অযোগ্য আজ। শাসক তৃণমূলের মদতে জলা জমির ভরাট চলছে বেআইনি ভাবে।”

ডেঙ্গু রুখতে যে কলকাতা কর্পোরেশন যে চূড়ান্ত ব্যর্থ। তা উল্লেখ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “মশা বাহিত রোগের মোকাবিলায় আজ কলকাতা কর্পোরেশন কতৃপক্ষ চূড়ান্ত ভাবে ব্যর্থ।” কর্মসংস্থান নিয়ে তাঁর আরও আক্রমণ, “কর্পোরেশনের হাজার হাজার শূন্য পদে দীর্ঘ দিন কোনো নিয়োগ নেই, ফলতঃ কর্মসংস্কৃতিও আজ বিপন্ন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *