প্রসেনজিৎ মাহাতো
যেদিন জামশেদপুর এফসিকে হাফ ডজন গোলের মালা পরাল ইস্টবেঙ্গল। সেদিন রাতেই ঘোষণা করা হল তাদের নয়া বিদেশির নাম। মঙ্গলবার রাতে স্প্যানিশ ফুটবলার মার্কোস দে লা এসপাডার নাম ঘোষণা করল ইনভেস্টার কোয়েস। লাল-হলুদের স্ট্রাইকার সমস্যা দূর করতে শহরে আসছেন এই ফুটবলার। এদিন সরকারি ভাবে ক্লাবের তরফে মেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তাঁর নাম।
কোচ আলেহান্দ্রোর পছন্দের স্প্যানিশ স্ট্রাইকার কবে আসছেন শহরে? এমন প্রশ্নের উত্তরে, জানা গিয়েছে, ভিসার জন্য দ্রুতই আবেদন করবেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। সব ঠিকঠাক থাকলে, চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই কলকাতায় এসে পড়বেন তিনি। স্পেনের এই স্ট্রাইকারের অভিজ্ঞতা প্রচুর। এশিয়ায় খেলার অভিজ্ঞতা থাকায় এই দেশের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সমস্যা হবে না মার্কোসের। ফুটবলের পরিভাষায় স্ট্রাইকার বলতে যা বোঝায়, মার্কোস ঠিক তাই। ৬ ফুট এক ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার শেষ তিন বছর খেলেছেন হংকংয়ের একটি ক্লাবে। যেখানে তাঁর ৩১টি গোল রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news