Breaking News
Home / TRENDING / থমথমে কাশ্মীর, গ্রেফতার ওমর, মেহেবুবা, ভূস্বর্গের নিরাপত্তায় তৎপর সেনা

থমথমে কাশ্মীর, গ্রেফতার ওমর, মেহেবুবা, ভূস্বর্গের নিরাপত্তায় তৎপর সেনা

ওয়েব ডেস্ক:

গতকালকের ঐতিহাসিক সিদ্ধান্তের পর আজও থমথমে জম্মু ও কাশ্মীর। ভূস্বর্গের বেশ কিছু অঞ্চলে জারি রয়েছে ১৪৪ ধারা। শ্রীনগরে অন্যদিনের ব্যস্ততা নেই। শুনশান রাস্তাঘাট, দোকানপাট বন্ধ, খুব প্রয়োজন না হলে পথে বেরোচ্ছে না মানুষ। অন্যদিকে গোটা উপত্যকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জওয়ানরা। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে আর্মি জিপ। স্বভাবতই গতকালকের ধাক্কা কাটাতে সময় লাগবে নয়া কেন্দ্রশাসিত অঞ্চলের।

এদিকে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর গ্রেফতার করা হয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে। জানা গিয়েছে, মেহবুবাকে রাখা হয়েছে শ্রীনগরের বাইরে একটি গেস্ট হাউসে। ওমর ও মেহবুবা ছাড়াও গ্রেফতার হয়েছেন কাশ্মীর পিপিলস কন্ফারেন্স নেতা সাজ্জাদ লোন ও ইমরান আনসারি। সব মিলিয়ে রাজ্যের বেশিরভাগ নেতাই গৃহবন্দি। ৩৭০ ধারা বিলোপ নিয়ে তাদের মন্তব্য পাওয়া যাইনি। যেহেতু সোমবার ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে উপত্যকার মোবাইল, ইন্টারনেট, কেবল টিভির পরিষেবা।

সোমবার রাজ্যসভা ৩৭০ ধারা বাতিল ঘোষণার পর মেহবুবা টুইট করেন, ‘জম্মু ও কাশ্মীরের যেসব মানুষ এতদিন দেশের সংবিধান, সংসদ ও সুপ্রিম কোর্টের ওপরে ভরসা করেছিলেন তাদের সঙ্গে বিশ্বাসভঙ্গ করা হল। রাজ্যের যে অধিকার কেড়ে নেওয়া হল তা কাশ্মীর সমস্যাকে আরও জটিল করে তুলবে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *