Breaking News
Home / TRENDING / ৩৭০: বিরোধিতা নয়, কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল, সাফাই মমতার

৩৭০: বিরোধিতা নয়, কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল, সাফাই মমতার

নীল রায়:

বিলের বিরোধিতা নয়, কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছে তৃণমূল! কাশ্মীর ইস্যুতে এমনভাবে সাফাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চেন্নাই যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল থেকে যা চলছে তা আমি একজন নাগরিক হিসাবে দেখেছি। কাশ্মীরকে আমরা ভালবাসি। কাশ্মীরের লোকেরা আমাদের ভাইবোন।” তিনি আরও বলেন, “আমি বিলের যৌক্তিকতা নিয়ে কোনও কথা বলছি না। তবে যে ভাবে তা সংসদে পেশ করা হল তা সাংবিধানিক, আইনি ও প্রথাগত দিক থেকে কোনওভাবেই প্রশংসাযোগ্য নয়। গণতান্ত্রিকও নয়। সেই কারণেই তৃণমূল বিলে সমর্থন করেনি। নইলে মনে হবে এই অন্যায়কে আমরা মেনে নিলাম”।

গতকাল রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ প্রত্যাহার ও তাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণার বিরোধিতা করে সংসদে সুর চড়ায় তৃণমূল। কিন্তু, আশ্চর্যজনকভাবে ভোটাভুটির সময় ওয়াক আউট করেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ওঁরা সব দলের সঙ্গে আলোচনা করতে পারতেন। কাশ্মীরের মানুষের সঙ্গেও কথা বলতে পারতেন। এমনকি কাশ্মীরে মিটিং ডাকতেন পারতেন। আমরা যেতে আগ্রহী ছিলাম। সেখানে সবাই মিলে আলোচনা করে আমরা ঠিক করতে পারতাম”। মমতার আরও বক্তব্য, “কারও জন্য কোনও কিছু স্থায়ী নয়। কিন্তু স্থায়ী সমাধান খুঁজতে গেলে সকলের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সাফাই দিলেও তৃণমূলের কৌশলী ভূমিকা নিয়ে জাতীয় রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *