Breaking News
Home / TRENDING / ভোটে কল্যাণের হয়ে খেটেছি, প্রকাশ্যে স্বীকার পুলিশ অফিসারের

ভোটে কল্যাণের হয়ে খেটেছি, প্রকাশ্যে স্বীকার পুলিশ অফিসারের

প্রসেনজিৎ ধর:

মমতার পুলিশ দলদাস–এমন কথা বিরোধীরা বারবার বলেন। সাধারণ মানুষেরও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে বিস্তর। পুলিশ আর শাসকদলের এমন মাস্তুতো ভাই সম্পর্কের কথা, এক কথায় ওপেন সিক্রেট।
তবু প্রত্যাশিত ভাবেই এই কথা মুখে কেউ স্বীকার করেন না।
এবার ঘটল উলটপুরান। শ্রীরামপুর গ্রামীণ থানার ডিআইবি ওসি (ওয়াচ) সমীর সরকার এবার মুখ খুললেন প্রকাশ্যেই। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে স্বীকার করলেন, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছেন। কল্যাণ এবারের শ্রীরামপুর লোকসভার প্রার্থী ছিলেন এবং এখন শ্রীরামপুরের সাংসদ।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। শ্রীরামপুরে কল্যাণের বিরুদ্ধে কাটমানি সংক্রান্ত পোস্টার পড়ে। পরের দিনই কল্যাণ জানিয়ে দেন, এটা চক্রান্ত। তিনি আরও বলেন, এটা যে চক্রান্ত তার প্রমাণও তার কাছে আছে।
ঘটনার জেরে, মঙ্গলবার ওসি সমীর সরকারকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি লোক দিয়ে কল্যাণের বিরুদ্ধে পোস্টার লাগিয়েছেন। এমনকি সিসিটিভি ফুটেজে এই প্রমাণ রয়েছে বলে খবর।
ধৃত পুলিশ অফিসার এদিন সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন। বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি ভোটে খাটাখাটনি করেছেন। তাঁর বিস্মিত প্রশ্ন, তার কাজের এই প্রতিদান দিলেন কল্যাণ!
এইখানেই উঠেছে প্রশ্ন। একজন পুলিশ অফিসার কি করে একজন প্রার্থীর হয়ে ভোটের বাজারে শ্রম দিতে পারেন!
তার ওপর, ওই অফিসার দাবি করেছেন, তাঁকে ফাঁসানো হয়েছে। এক্ষেত্রেও তাঁর ইঙ্গিত কল্যাণের দিকে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. এই না হলে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *