ওয়েব ডেস্ক:
কতকটা পাকিস্তান সরকারের ভাষায় ৩৭০ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন অধীর চৌধুরী। আজ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন করেন, কাশ্মীর সমস্যা অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক বিষয়! অধীর মনে করান, ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণে রয়েছে এই জম্মু-কাশ্মীর ইস্যু।
উল্লেখ্য, ৩৭০ ধারা বিলোপের খবর পেতেই গতকাল পাকিস্তান হুঁশিয়ারি দেয়, তারা আন্তর্জাতিক মঞ্চে দিল্লির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালাবে। এই প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপের দাবি জানায় ইমরান সরকার। এদিকে রাষ্ট্র সঙ্ঘের তরফে জানানো হয়েছে, তারা পরিস্থিতির নজর রাখছে। এইসঙ্গে দুই দেশ—ভারত এবং পাকিস্তানকে সংযত থাকার বার্তা দেয় রাষ্ট্রসঙ্ঘ।
প্রসঙ্গত, এদিন অধীর চৌধুরী রাষ্ট্রসঙ্ঘের প্রসঙ্গ তোলার পরেই সরকার পক্ষ জানতে চায়, কংগ্রেসের অবস্থানটা কী। যেহেতু ভারত বরাবর কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে বিরোধিতা করে এসেছে। অধীর চৌধুরীর উত্তর, “সরকার স্পষ্ট করুক কাশ্মীর ইস্যু অভ্যন্তরীণ না দ্বিপাক্ষিক বিষয়।” সিমলা চুক্তি, লাহোর ডিক্লেরেশন ইত্যাদি প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান তিনি।
উল্টো দিকে চূড়ান্ত আবেগময় ভাষণে অমিত শাহ মনে করিয়ে দেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সাংবিধানিক পথেই এর সমস্যা সমাধান করবে সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news